Profile Photo

গাঙচিলOffline

  • Mehzabeen-Shahidy
  • Profile picture of গাঙচিল

    গাঙচিল

    • 5 years ago

    পাখি

    একদিন ঠিকই উড়ে যাব, দেখো
    পারবে না আটকে রাখতে
    যতই আদরে রাখোনা কেন;
    তোমার খাঁচায় –
    আমার চোখে শুধুই
    দিগন্তের নীল।

    সকালের এক চিলতে রোদ
    আমার জন্য নয়,
    কিংবা জানালার ফ্রেমে বন্দী
    এক টুকরো আকাশ;
    একটুখানি বৃষ্টির ছাঁট
    কতটুকুই বা ভেজাতে পারে
    আমার হৃদয়?

    তোমার লাল ফিতেয়
    আমার বিন্দুমাত্র আগ্রহ নেই
    শুধু তোমার অসতর্ক
    মুহূর্তের অপেক্ষা,
    দেখো, ঠিকই উড়ে যাবো।

    আমার ডানায় এখনও
    রোদের গন্ধ;
    বুকের ভাজে আকাশ
    জানালার গরাদ গলে
    ঠিকই উড়ে যাবো।

    খুব শখ করে আমায়
    কথা শেখাও;
    ভয় করে না? যদি
    সত্যি বলি!
    তোমার মতন
    প্রবঞ্চনা তো শিখিনি।

    উড়ে গেলে বলবে
    আমি স্বার্থপর;
    তাই ভালো- তোমার
    স্বর্ণপুরীর জন্যে
    আমার সৃষ্টি নয়।

    12
    7 Comments
Skip to toolbar