Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • Profile picture of মিথিলা কনক

    মিথিলা কনক

    4 years, 3 months ago

    “অনন্তের প্রত্যাশায় “- 13
    অনন্ত ,
    ভালোবাসা নাও ।
    আজ এতোদিন পরে তোমার ডাক এলো ,ফোনের ও প্রান্তে যখন তুমি অনু বলে ডাকে উঠলে ,কি যেন হলো ,কিছুক্ষণের জন্য যেন সব থেমে গেল । সরা গায়ে কাটা দিয়ে উঠলো ,কিছুক্ষণ তো মনে হলো স্বপ্ন দেখছি নাতো ,না এ স্বপ্ন ছিলোনা ছিলো রাত আর দিনের মতোই সত্যি ।
    তুমি বললে অনু তোমায় দেখিনা কতোদিন ,কতোদিন তোমার আঁচলে দুষ্টুমির ছলে হাত মুছে দেই না কতোদিন তোমায় বুকে জড়িয়ে ধরিনা ! আমি শুনছিলাম তবুও যেন কিছুই বুঝে উঠতে পারছিলাম না । অনন্ত আমার বনবাস তবে কি শেষ হলো ? আবার তুমি ফিরবে আমার কাছে !!
    তুমি দেখা করবে বললে ।বললে হোটেলে উঠেছো ,সেখানেই অপেক্ষা করবে ।
    তুমি জানো অনন্ত ,এতোগুলো দিন পরেও যেন আমার মনের ভেতর টা প্রজাপতির মতো উড়ছিলো ,কি করবো আর কভাবে যেন সব এলোমেলো হয়ে যাচ্ছিলো । হৃদপিন্ডটা যেন ঝড়ের গতি তে দৌড়োচ্ছিলো । এটা নিতে ওটা হ্ত থেকে পরে যাচ্ছিলো শরীর কেপে উঠছিলো । হঠাৎ সম্বিত ফিরলো ,আমি কি করছি !এমন ষোড়শী র মতো আচরণ করছি !ভাবতেই হাসি পেল ।
    অনেক অনেক দিন চলে গেছে অনন্ত
    তাই হয়তো আজ এমন হচ্ছে তবে অপেক্ষাটা তো ছিলোই ।
    খুব ধীরে উঠলাম ।তোমার পছন্দের রংয়ে আজ সাজবো আমি ।
    হঠাৎ হাত লেগে কাঁচের ফুল দানিটা মেঝেতে পরে শব্দ করে ভাঙ্গে গেলো লাফিয়ে উঠেছিলাম ।
    ঘেমে নেয়ে যাচ্ছি একেবারে । ধাতস্থ হতে কিছু সময় লাগলো । তার পর বুঝলাম হ্যাঁ এ স্বপ্নই ছিলো ।
    এর মাঝে সত্যি বলতে ছিলো অনন্ত কে দেখবার ছুঁয়ে যাবার ব্যাকুলতা ।
    আজও ফিরলেনা অনন্ত !এ জীবনে কি আর দেখবো তোমায় ?
    ঘুমানোর সময় মিউজিক সিস্টেম টা অফ করতে ভুলে গিয়েছিলাম ।
    সেখানে তখনও মান্না দে গেয়ে চলেছেন
    —- “যে রাতে এ মন আসে মনের কাছে
    দু’হাতে জড়িয়ে ধরে হারায় পাছে ,
    কিছু পাই কিছু আরো দিয়ে যেতে চাই
    কামনার দুই কূল ভাসিয়ে ।
    শুধু আমার দু’চোখে ঘুম আসেনা
    কেন ঘুম আসেনা !
    বুঝি ঘুমের সে রাত গেছে ফুরিয়ে ।
    গভীর হয়েছে রাত পৃথিবী ঘুমায়
    হয়তো তুমিও গেছো ঘুমিয়ে …..”
    অনন্ত তোমার অনু আজও তোমার জন্য প্রতিক্ষা করে ,লাল জামদানি আর খোঁপায় বেল ফুল জড়িয়ে ।
    তোমার নামে আকাশের ঠিকানায়
    আর একটি দীর্ঘশ্বাস পাঠিয়ে দিলাম নীল খামে ।
    তোমার প্রত্যাশায় ।
    ইতি
    তোমার অনামিকা ।

    8
    7 Comments
Skip to toolbar