-
একাকী এই চলা
_________________ফসলি জমি দু’পাশে ফেলে
আধ পাকা পথটি একে বেঁকে
সামনে এগিয়ে ঐ— দূরে
গাছের জটলার ভিড়ে অদৃশ্য হয়েছে ।
কে জানে কতদূর গন্তব্য ছিলো তার !
দুপাশের জমিতে তখন বইছে
সবুজ রঙা স্রোত, ভীষণ তেজে ।
মনটা যেন সবুজের স্রোতে
দোদুল দুলে মখমলি সবুজ গালিচায়
শরীর মেলে সুখ নিদ্রায় ,
চোখ মানলো না তখনোও কিছু
ঐ পথটি হেঁটে যেতে যেতে
তুমিও ঠিক ওভাবেই …
হ্যাঁ ঠিক পথটির মতোই হারিয়ে গিয়েছিলে ।
অনেক দিন গড়িয়ে গেছে তারপর ,
না ঠিক দিন নয় হয়তো
মাস , বছর অথবা কয়েক যুগ
সেদিন একসাথে বেশ অনেকটা পথ
এসেছিলাম আমরা দু’জন
কথা ছিলো ,সবুজের এই সমারোহ পেরিয়ে
পথটির সাথেই হারাবো আমরা
কিন্তু হারিয়ে গেলে একাই তুমি
আমি অনেক চেষ্টাতেও ফেরাতে পারিনি
সেদিন তোমায়
একটা কথা খুব জানতে ইচ্ছে হয় ,
একবারোও কি ভেবেছিলে ?
যে পথ চলে এসেছিলাম তোমার হাত ধরে
ফিরতি পথটা কি করে ফিরেছি একা ?
এ পথের প্রতি কনা ধুলোতে আমার
দু’চোখের অশ্রু মিশে আছে ।
আজোও ঠিক আজকের দিন মনে করে
এতোটা পথ ছুটে আসি আমি
সবুজ স্রোতে মন ডুবিয়ে
পথের ধুলো গায়ে মেখে নিই ,
তারপর চলতে থাকি পথের সাথে বেয়ে
আশা প্রদীপ জলে নেভে
একসময় সবুজ স্রোত পুড়ে যায়
হয়ে যায় ধূসর, ছাই হয় সব
প্রতীক্ষার আগুনে পুড়ে
সময় বয়ে যায়, তার সাথে ধুয়ে মুছে যায়
পুরাতন সব ।।7 Comments
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful



অসাধারণ কবিতা। এমন সুন্দর সবুজের মাঝে নিসঙ্গতা একটা ব্যাধির মত। শুভেচ্ছা নেবেন।