Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • Profile picture of মিথিলা কনক

    মিথিলা কনক

    4 years, 6 months ago

    * হিমির ডায়েরী
    ______________

    ডায়েরী টা অদ্ভূত ভাবে লেখা । স্বাভাবিক হতো যদি প্রতি পাতায় লেখা থাকতো । এখানে হিমি শুধু যেদিন যে মাসে ঘটনা ঘটেছে তা উল্লেখ করে ঠিক সে পাতাতেই লিখেছে ।
    মোট বিশ(২০) পাতা লেখা তবুও বুঝতে আর পড়তে সারাদিন লেগে গেল ।
    মাথার ভেতর কেমন যেন ঝাকুনি অনুভব করছি কিন্তু আমি স্থবির হয়ে গেছি ।
    ডায়েরী’র একদম শেষে এক লাইন
    ” মিঠি আমাকে ক্ষমা করিস ”
    বুঝলাম এই লাইনটা র জন্যই আমাকে নিয়ে এতো টানাহেঁচড়া করছে পুলিশ।
    কিন্তু এখন যে মানুষটাই নেই তাকে কি আর অভিযোগ দেবো ! কি বলবো ,কেন এমন ভাবে আমাকে জড়ানো !
    ছিঃ কি ভাবছি ! এতো স্বার্থপর হতে পারিনা আমি ।
    হিমি নিশ্চয় ইচ্ছাকৃত এমন করেনি , ডায়েরীটা পাওয়া গেছে ওর বিছানার নীচে লুকানো তাই বোঝাই যায় আমাকে জড়ানো উদ্দেশ্য ওর ছিলোনা ।
    এখন এসব ভাবার সময় নেই ,ইন্সপেক্টর কে ফোন করাটা জরুরী ।
    যাই ঘটুক আমার , সব বলতেই হবে । রিসিভার তুলেছি নাম্বার ডায়েল করবো তখনি ডোর বেল বেজে উঠলো ,দরজা খুলে জোর ধাক্কা খেলাম । তুষার ! তুমি কি করছো এখানে ? কেন ,কেন এলে?
    ‘ আসবো না মানে ? কি পেয়েছো তুমি ? ফোন অফ রেখেছো কোন যোগাযোগ করছো না , কয়েকদিন আগে একটা মেসেজ দিলে দিয়েই উধাও , কি ভাবো তুমি ? এভাবে চিন্তা নিয়ে পড়াশোনা হবে আমার ? ‘
    সব বুঝলাম , সব উত্তর দেবো আমি কিন্তু এখানে কেন এলে তুষার !
    আমাকে কথা বলতে শুনে মা এসে পরলেন ঘরে ,উনার চোখে রাজ্যের জিজ্ঞাসা ।
    বুঝলাম সামাল দিতে হবে , মা , ও তুষার ,আমার সাথেই পড়ে । আমি অনেকদিন ক্লাস এটেন করছিনা তাই খোঁজ নিতে এসেছে ।
    তুষার কে বসতে বলে মা চোখে মুখে জিজ্ঞাসা নিয়েই চলে গেলেন ।
    পিছু ডেকে বললাম মা খাবার আর চা দিও ।
    মা চলে গেলো । তুষার আমি মুখোমুখি হলাম ।
    তুষার এখন তুমি না এলেই ভালো করতে

    ‘কিন্তু কেন ?’
    তুমি হিমির ব্যাপারে তো জেনেছো , পুলিশ এ ব্যাপারে আমাকে খুব জেরা করেছে এখনোও করছে ,ওদের ধারণা আমি সব জানি ,
    গতকাল পর্যন্ত আমি জানতাম আমি কিছুই জানিনা আর এখন এই ডয়েরী পড়ার পর মনে হচ্ছে কিছু না জেনেও যেন এই কাহিনী সব আমার জানা ।
    ‘ কি সব হেয়ালী করছো ? খুলে বলো ।’
    কি বলবো , ডায়েরীর প্রথম পাতাটা পড়ো সব বুঝতে পারবে । কেন চাইনি তুমি এখানে আসো , কেন চাইনি কোন ঝামেলা হোক তোমার ।
    নাও পড়ো ।
    তুষার ডায়েরী নিলো এবং পড়তে শুরু করলো ..

    (চলবে )৭

    8
    6 Comments
Skip to toolbar