Profile Photo

ছন্নছাড়া মহাপ্রানOffline

  • mihirmilton
  • নিশ্বাসের প্রয়োজনে চাপা পরে যায় আরও একটি দীর্ঘনিশ্বাস।

  • জীবনের কাছে অসহায় আত্মসমর্পণ।
    দেখো,কে করছে কার জীবন যাপন।

    4
    1 Comment
  • পৃথিবীর সকল প্রাণী সুখি হোক..

  • আমাকে ভালোবাসো।গোটা দুনিয়ায় ভালোবাসার দুর্ভিক্ষ হলেও তোমার ভালোবাসার অভাব যেনো না পাই আমি।কঠিন হিসেব-নিকেশর এই পুঁজিবাদের অর্থনীতির সময়েও যেনো আমি তোমার ভালোবাসা পাই কোনো পুঁজি ছাড়াই।
    খড়া হোক,বৃষ্টি হোক,বন্যা,সাইক্লোন,সাইমুম যাই হোক না কেনো আমার ভাগের ভালোবাসা টায় যেনো কমতি না থাকে।
    আজকের ভালোবাসা বাচিয়ে রেখে,আগামীকাল তা দেয়ার…Read More

    3
    2 Comments
    • যেখানে দুনিয়া চলে লাভ-ক্ষতির অংকে, সেখানে আপনি চেয়েছেন এক ‘বিনা পুঁজির মহাজাগতিক বিনিয়োগ’।

      • ব্যাপার টা কে আপনি লিটেল্যারি নিয়েন না।মনে করেন এটা এক প্রেমিকের আকুতি। কারণ আমি জানি পৃথিবীতে আনকন্ডিশনাল লাভ বলতে কিছু নাই। স্বার্থ সব কিছুতেই আছে।

  • সর্ব প্রথম সমাজ করেছিল আমাকে প্র‍্যাতাখ্যান।
    কারণ হিসেবে উল্লেখ ছিল
    আমি শেকল পরতে চাই নাই।
    প্রকৃতি তো সরাসরি বলেই দিল,
    তারা কুড়াল কিনতে আগ্রহী না।
    একে একে আমাকে প্র‍্যাতাখ্যান করলো
    নদী,বন,পাহাড়,আকাশ,মেঘ,মহাবিশ্ব আর মহাকাল।
    আমি মৃত্যুর কাছে গেলাম।
    মৃত্যু বললো “তোমার দেরি আছে।অপেক্ষা করো”
    সবশেষে আমি একাকিত্বের কাছে গেলাম।
    তখন থেকেই ম…Read More

    2
    4 Comments
    • সমাজ সব সময় এক ধরণের অনুশাসন বা ‘শিকল’ চাপিয়ে দিতে চায়। যারা সেই ছাঁচে নিজেকে ভাঙতে চায় না, সমাজ তাদেরই সবার আগে একঘরে করে। আপনার এই বিদ্রোহ অত্যন্ত সাহসের।

    • এক ধরনের আত্মআবিষ্কার।

  • ক্ষমা করো,
    আমি পারিনি।
    একা হলেই আমি,
    বরফের মত,
    মোমের মত,
    গলে গিয়েছি।
    ক্ষমা করো,
    আমি পারিনি।
    এলোমেলো হয়ে গেছি,
    ঝরে পরেছি,
    খাঁদে,অথই সমুদ্রে
    গভীর জঙগলে,
    হারিয়ে গিয়েছি।
    পথ খুঁজে পাইনি।
    ক্ষমা করো,
    আমি পারিনি।
    একা হলেই,
    পরাজিত হয়েছি।
    নিজের কাছে।
    সব মানুষের কাছে।
    আড়াল করেছি নিজেকে।
    ক্ষনে ক্ষনে,
    প্রতিদিনে।
    ক্ষমা করো,
    আমি পারিনি।

    3
    6 Comments
    • অসাধারণ সৃজন!

      • ধন্যবাদ ভাই।আমি খুব নগন্য একজন লেখক।কেউ তারিফ করলে আরও লেখার উৎসাহ পাই।তবে কবিতা টা অন্য আর এক কবিতা থেকে অনুপ্রানিত।যার লেখক পূর্ণেন্দু পত্রী।

    • “খাঁদে, অথই সমুদ্রে / গভীর জঙগলে / হারিয়ে গিয়েছি / পথ খুঁজে পাইনি।”—এই লাইনগুলো মানুষের মনের গহীন অন্ধকারের মানচিত্র।

      • ক্ষমা করো
        আমি পারিনি।
        একা হলেই
        মনের গহীন অন্ধকারে
        যে মানচিত্র আঁকছি
        তা মহাদেশ হয়ে গেছে।
        ক্ষমা করো
        আমি পারিনি।

    • আপনার লেখাটা যে পূর্ণেন্দু পত্রী’র কবিতা থেকে অনুপ্রাণিত এটা আপনি সরল মনে স্বীকার করলেন:এই সময়ে এটা কেউ করে না। __বিষয়টা ভালো লেগেছে।অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

  • চোখ লাল,
    মনে হবে নেশা তুর।
    অথচ আমি কোনো মাদক নেই না,
    তুমি ছাড়া..

    3
    5 Comments
  • আসলে আমি আমার না।
    আমার কোনো অর্থ নাই।
    অর্থ খুঁজতে গেলে পাই
    একাকিত্ব,শূন্যতা,ক্রোধ,লজ্জা, অনুতাপ,বাস্তবতা,
    আমাকে ভাগ করে নিয়েছে যে যার মতো।
    এতো কিছুর ভীড়ে আমি কোথাও এক বিন্দু নেই।

  • এক আলিঙ্গনের অপেক্ষায় কেটে যায় কতো কাল
    নদী মরে যায়,কোথাও জেগে উঠে বালুচর।
    চাঁদ ক্ষয়ে হয়ে যায় অন্ধকার রাত,রাতও বদলায়
    ডুবে যাওয়া সূর্য প্রহর গুনে জাগার কতক্ষণ।
    শিশিরের বুকে আশা জন্মায় না মিলিয়ে যাওয়ার
    আর আমি?
    আক্ষেপে থাকি একটা আলিঙ্গন না পাওয়ার।
    একটা আলিঙ্গনের অপেক্ষায়
    আমার দিন মিশে রাত হয়,রাত হয়ে যায় মহাকাল।

  • ​আমাদের দেখা হবে,
    আমাদের দেখা হবে, শাহ সুলেমানের উরসে
    হওজের সিঁড়িতে ওযুকারীদের নূরানী মুখগুলির সামনে।
    ​মার্বেল পাথরের সজ্জিত মেঝেতে পা রেখে, দীর্ঘশ্বাস ফেলে, আর গাছপালাকে মানতের সুতো থেকে মুক্ত করে আমাদের দেখা হবে।
    আমাদের দেখা হবে, কোথাও একটি মৃত সময়ের সুসজ্জিত সভ্যতায় মিশে যাওয়ার সম্ভাবনায়,
    একটি পুরানো ইমারতের পাশে, উপেক্ষিত…Read More

    2
    3 Comments
    • মৃত্যু মানেই শেষ নয়, বরং এক নতুন শুরুর অপেক্ষা।

      • আপনি কি রেঁনেসায় বিশ্বাস করেন নাকি¿যদি করেন তাহলে তো আর কিছু বলার নাই।আর না করলে মৃত্যু যে চরম সত্য সেটা মেনে নিন।

      • মৃত্যুর চেয়ে বড় সত্য আর নাই। কিন্তু মৃত্যুর পরের জীবনেও আমি বিশ্বাসী।

Skip to toolbar