-
দর্পহীনা
মাগো তোমায় ভুলতে পারি না ক্ষণিকের তরে
মন বলে আজন্ম কাল থাকি চরণ ধরে।
খানিক দুরে যাই যখন তোমায় রেখে
আহাজারীতে বুক বিদীর্ণ হয় রাখতে চোখে।
সোহাগ তোমার মনে হলে ঝরে চোখে পানি
অজান্তে ভুল মা হয় না যেন একটুখানি।
খোদার পরে তোমায় আমি আপন জানি
কত ভালবাসি মাগো দেয় না রাখতে ধরণী।
স্বার্থহীন আলো ছড়ায় চাঁদ এ যে তার সাধনা
আঁখিপাতে ঘুম আসে…Read More -
ভোরবেলা
মিজানুর রহমান মিজান
বিধি এ কোন বিচার, যাদুকর চায় প্রাণে মারিবার
তুমি রাখ বাঁচাইয়া আবার, এ কোন নিষ্ঠুর খেলা।
বিনা অপরাধে, রাখলে সাধে
তব কেন বিষাদে, ভাসালে ভেলা।
অপরাধে শাস্তি, নয়ত মুক্তি
কেন চুক্তি, সত্য প্রতিষ্ঠার বেলা।
পুতুল সম ঘুরাও, শুধু অভিনয় করাও
কি আনন্দ পাও, সূর্য উঠে ভোর বেলা।3 Comments -
বিদায়
মিজানুর রহমান মিজান
হে বন্ধু
কর্ম জীবনের প্রথম সাথী হিসেবে
আগমণের পদধবনিতে
ক্ষণিকের স্থায়িত্বে,চেনা জানায় কতই আপন।
হে বন্ধু
দর্শনেই যেন সুপরিচিত
কাজে,হাসি আর খুশিতে ভরে দিলে মন-সারাক্ষণ
কর্তব্য পরায়নতার রৌদ্র মুর্তি আলোকবর্তিকা।
হে বন্ধূ
সংসার কুরুক্ষেত্রের তুমি এক উজ্জল তারকা
আসবে ঝড় তুফান,
দু’পায়ে ধলে হও আগুয়ান।…Read More2 Comments -
বাসনা
মিজানুর রহমান মিজান
মেঘলা দিনে মনে জাগে অপূর্ব অনন্যা
অজানিত চিন্তাধারা করে আনমনা।
আকাশ ডাকে গুরু গম্ভীর মেঘের ভাসে ভেলা
শন শন বাতাসের অবিরাম পথ চলা
মন মোর উড়ন্ত চঞ্চলা।
প্রকৃতি এনে দেয় অবারিত অপরূপ
মননে জাগে ভাবালুতা সচিত্র স্বরূপ
ভাঙ্গা গড়ার সুনেত্র সুনয়না।
অনিষ্ট জরা ব্যাধির যাবার পথ প্রশস্ত
মানুষ হোক অবিনাশ…Read More -
বিকাল
মিজানুর রহমান মিজান
সুর্য উঠে ভোরবেলা
ছড়ায় আলোর মেলা
অন্ধকার অবসানে প্রতীকি ভেলা।
এতা নিয়মের খেলা
স্রষ্ঠার সৃষ্ঠির লীলা
থাকে না বাহাদুরী প্রদর্শনের বেলা।
সকালের লালচে আভা
মন রাঙ্গাতে ছড়ায় প্রভা
সম উদারতার খেলা।
বিলায় মুঠো ভরে
আত্ম-ত্যাগের নিদর্শন ওরে
পরার্থে বিলায়ে ডুবে বিকালবেলা। -
sanjida akter jim and
mijanurrahmanmijan are now friends
-
রুহানী
রক্ত দিয়ে আমার ভাইয়ে
রাজপথ রাঙায় নহর বয়ে।।
তবু তারা থামেনি
কেঁপে উঠে যামিনী
বাংলা ভাষা চাই বলে হয় কোরবানী।।
বাংলা হবে রাষ্ট্র ভাষা এ তাদের পণ
মিছিল করে ছিনিয়ে নেয় জনতার মন
হয়ে পাষাণ বুলেট ছুড়ে পাকিস্তানী।।
লাশ দেখে বীর জনতা
শপথ নেয় দেবে না যেতে বৃথা
গজর্নে ভয় পায় ক্ষান্ত হয় পাষাণী।।
ভুলি নাই ভুলবো না গাইবো গান
ভা…Read More3 Comments -
কবিতা-গোলমেলে
কলমে-মিজানুর রহমান মিজান
তারিখ ৩১/৮/২২খ্রি:
জীবন গেল অনেক ভুলে ভুলে
মালা গাঁথা হয় না শুকনো ফুলে।।
চিত্ত বাগান শুন্য রল, ভরল না
মন বাগানে ফুল কভু ফুটল না
তরী শুধু ভাসল দোলে দোলে।।
বাতাসে রয়েছে প্রেম গন্ধের সুধা
দিগন্ত প্লাবিত নীল ছোঁয়া সবুজতা
হল না আহরিত আত্মভুলে।।
সবই আছে আশে পাশে
ব্যয়িত অবহেলে, ইচ্ছার উল্লাসে
হা-হু…Read More3 Comments -
সুখ
মিজানুর রহমান মিজান
সুখের লাগি কেঁদ না মন
একদিন সুখি হবে জন্মের মতন।
নবীর কথা ভেবে দেখ হৃদয়ে তোমার
কত দু:খ করলেন তিনি সইলেন অত্যাচার
বৃথা যায়নি জীবন।
মায়ার বাঁধন টুটে লাগাও গলে ফাঁসি
অচিন পুরে নির্জন ডাকে বাজবে বাঁিশ
সহে মাটি শোষণ।
হৃদয়ে উঠিল ঝড় কালো মেঘ দেখি
সোনার অঙ্গে পড়বে কালি ডাকবে না পাখি
ঝরে পানি হয় বর্ষণ।2 Comments -
স্মৃতি আয়নায় দেখা
মিজানুর রহমান মিজান
শৈশব কাটে সকলের মুক্ত স্বাধীন
ডানা মেলে নীল আকাশে আনন্দ অন্তহীন।
নাই দায়িত্ব, কর্তব্যবোধ শুধু বয়ে চলা
নদী সমতুল লক্ষ্য সাগরে মেলা
দুই তীরে জোগায় উর্বরতা তাড়ায় পুষ্টিহীন।
শৈশবে লজ্জা থাকে একটু বেশি পরিমাণে
যৌবনে ভারসাম্য বজায় রাখতে সে জানে
বার্ধক্যে মিতব্যয়ী দুরদর্শী ধারণা সমীচিন।
শেষ বেলা স্মৃ…Read More1 Comment -
সূর্যোদয়
মিজানুর রহমান মিজান
স্বাধীনতা অর্জনের কালে
বুকের রক্ত দেয় ঢেলে
বাংলার দামাল ছেলে।
পাক বাহিনীর অত্যাচার
গর্জে উঠে হাতিয়ার
এগিয়ে যায় অসীম শৌর্যবলে।
প্রাণ যায় যাক
হানাদার নিপাত যাক
এ প্রত্যাশিত মন্ত্র বলে।
নয় মাসের যুদ্ধ শেষে
লাল সবুজ পতাকা আসে
বাংলা মায়ের কোলে।
নব সূর্যোদয় হলে
গর্বিত প্রাণ চাঞ্চল্যে
জয় গান গাই…Read More1 Comment -
প্রার্থনা
মিজানুর রহমান মিজানসদায় করি প্রার্থনা
পুরাও মনোবাসনা
আমি তোমার চিরদাসী।চাই না বড়লোক হতে
থাকি যেন লবণ ভাতে
লোভ-লালসা পরিহারে বিশ্বাসী।ইমান আমল সঠিক পথে
বিজ্ঞজনের চলার সাথে
থাকতে মন চায় উদাসী।কাঙ্গালের একটাই চাওয়া
মনিবের সান্নিধ্য পাওয়া
অল্পে তুষ্ট বেশি। -
পথ চলা
মিজানুর রহমান মিজান
ভব সাগরে দিবা নিশি
এপার ওপার র’ল মিশি
নিত্যকার খেলা।
জানি এক দিন তরী
উপলক্ষ একটা করি
শেষ ঘন্টায় সাঙ্গ মেলা।
মেলায় হয় জমায়েত
আনন্দ উচ্ছ্ব্াসের খেত
ডুবলে তরী সবাই একেলা।
এ জীবনের ঝংকার
হবে একদিন বেকার
বিশ্রাম নেবে সাঙ্গ করে পথচলা। -
চল না সে পথে
মিজানুর রহমান মিজান
অন্ধকার আলো
মন্দ ভালো
সুপথে চলো
জীবন মহিয়ান।
এ ভূ-মন্ডলে
দু’চক্ষু মুদিলে
কিছু না মিলে
বেতালে চলমান।
কবর দেশে
অন্ধকারে মিশে
রবে অবশেষে
ভয় ডর কুলমান।
আজ ভাবিলে
সঞ্চয় করিলে
বাণিজ্যে লভিলে
খেল তামাশায় আগুয়ান।
ফিরে পাবে না
রবে অজানা
শেষ ঠিকানা
মাটিতে ভাসমান। -
ঘরে ফেরার পালা
মিজানুর রহমান মিজান
আমি দৌড়াই , থমকে দাড়াই
ভীতু,দুর্বলমনা, সাধারণ নগণ্য পালাতেই থাকি।
আমি ও তো মানুষ
পরিশ্রান্ত শরীর ভেঙ্গে পড়ে
মন মানুষ কুকড়ে যায়
বিশ্রাম নেই , আশ্রয় নেই এতটুকু
কোথাওতো শান্তি নেই
কোথ্থেকে কোথায় যাই।
সৌকর্যময় উর্ধ্বাকাশে আরোহন অসম্ভব
সুতরাং অবরোহন নিশ্চিত
নগ্নতার কাছে নতজানু
বীভৎসতা আর্ত চিৎ…Read More2 Comments -
কড়া নাড়ে
মিজানুর রহমান মিজান
দু’টি ডালে দু’টি পাখি ছিল ভিন্ন ভিন্ন
যুগল জীবনে মায়ার বাধঁন হচেছ নাতো ছিন্ন।
বিয়ের বয়স আসে যখন বর ও কন্যার
লাজুক লাজুক কথা বলে ফুটে হাসি বন্যার।
রঙ্গিন চোখে দুনিয়া দেখে বাজে মধুর বীণ
প্রত্যশায় সময় কাটে নাচে তা ধিন ধিন
অপূর্ব বাঁধনে গড়ে নীড় মধুর ভালবাসায়
সংখ্যা তত্ত্বের দুই থেকে অধিক হয় বংশ পরম্পরায়।
সু…Read More4 Comments -
কলংকিনী
মিজানুর রহমান মিজান
ভবে আসিয়া, রঙ্গে মজিয়া
হেলায় কাটালাম দিন রজনী। প্রাণ সজনী..
ঘুড্ডি দিয়াছে উড়াই , হাতে রাখিয়া নাটাই
বেলাশেষে আনে সুতা টানি।
ডানা ভাঙ্গা পাখি, করে ডাকাডাকি
বৃথা রুনাজারী ছটফটানি।
যেতে হবে ফিরে, মহাজনের ঘরে
অধিক স্বপ্ন দেখা বৃথা বিনোদিনী।
সূর্য উঠে গগনে, আলো দেয় ভুবনে
মেঘে ডেকে করে কলংকিনী।3 Comments -
Mubarra Ayesha Chowdhury and
mijanurrahmanmijan are now friends
-
সুখে থাক
মিজানুর রহমান মিজান
তোমাকে ভালবাসি এ কথা জেনেও যদি
থাক দুরে সুখি হও থাকবে কেন অনাবাদি।
আমার কাছে না এসে সুখি যদি হও
চিরদিন সুখে থেকো সুখ খুজে নেও।
তোমার মনে স্থায়ী আসন দাও তাকে
সমব্যথী হবে যে অনন্তকাল তোমার ডাকে।
ভালবাসা উজাড় করে দিয়েছি, নাওনি
চাইবে একদিন অবশ্যই দেখবে আমি ক্ষমতাহীন।
কুঠারাঘাতে জর্জরিত করলে হৃদয় পিঞ্জর
ও পাষাণী…Read More4 Comments -
ভবের ফাঁদে
মিজানুর রহমান মিজান
আপন আপন করলাম যত
সে-ই আঘাত দিল শত
কেহ নয় স্বজন, শূন্য এ ভুবন।
এক ঘরে নিঝুম রাত, অন্যত্র সোনালী প্রভাত
হাসি কান্নার বিবর্ণ মিশ্রণ।
কেহ হাসে কেহ কাঁদে, পড়িয়া ভবের ফাঁদে
যাবার বেলা একেলা রোদন।
পানির সাথে মাটির মিশ্রণ, ঘোলাটে রূপ ধরে তখন
স্বচ্ছতা হারায় মাত্র কিছুক্ষণ।2 Comments - Load More Posts
Friends
Md Ashfak Sayed
@ashfak
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Busrana-Alme
@busrana-alme
KabirHossain
@kabirhossain
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
Sheikh-Saadi-Saimon
@sheikh-saadi-saimon
অপরিচিতা আমি
@opo-ri-1001
UnauthorisedDreamer
@unauthoriseddreamer
Muhammad Shakil
@shakil2022



আলাদা একটা ফ্লেভার পেলাম… প্রীতি ও শুভেচ্ছা কবি ও কবিতার তরে!