Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years ago

    কবি:মুহাম্মাদ আল-মামুন
    তারিখ:৩১.০৫.২২ইং
    কবিতা-
    আমার ভাবনাগুলো অগোছালো
    ———————————————-
    আমার ভাবনাগুলো আমার মতো করে গুছিয়ে ভাবি
    আমার কাছে যা গুছানো অন্যের কাছে তা অগোছালো
    গাহি সাম্যের গান,ভাবী কেনো ধনী-দরিদ্রে ব্যবধান
    কেনো অনাহারে রবে জন,খোলাকাশে রাত্রি যাপন
    কেনা বস্তি- প্রাসাদ এক নয়,কেনো ব্যবধান অসীম রয়
    আমার ভাবনাগুলো অগোছালো তাই অন্যের তরে।

    আমার ভাবনাগুলো আমার মতো করে গুছিয়ে ভাবি
    কেনো হবে হানাহানি মানবে কেনো হিংসায় জড়াবে
    কেনো সম্পদে লোভ জাগে সম্পর্ক হয়ে যায় মিছে
    কেনো অপরাধী পার পায় ভুক্তভোগী পালিয়ে বেড়ায়
    কেনো দূর্নীতি গ্রাস করছে সমাজ ন্যায় জেলে বন্দি
    আমার ভাবনাগুলো অগোছালো তাই অন্যের তরে।

    আমার ভাবনাগুলো আমার মতো করে গুছিয়ে ভাবি
    কেনো বাড়ছে দাম নিত্য পণ্যের নিত্য অনিয়মে
    কেনো করো আহাজারি হয়ে যাও অনাহারী নিত্য
    সিয়াম পালনে হও মত্ত খোদার দেখা পাবে অতিসত্ত্ব
    একালে পাওনি যাহা পরকালে পাবে ঢের মনকে বুঝিয়ে চল ফের
    আমার ভাবনাগুলো অগোছালো তাই অন্যের তরে ।

    আমার ভাবনাগুলো আমার মতো করে গুছিয়ে ভাবি
    কেনো রাজনীতির নামে চলে ভন্ডামী আর পেট পূজারী
    কেনো ইতিহাস করে বিকৃত বুদ্ধিজীবী হয়ে বিক্রি
    কেনো স্বার্থের লাগি ডিগবাজি আর আদর্শ কবরে রাখি
    কেনো ক্ষমতা পেলে ছানি পড়ে চোঁখে ভুল নাহি দেখি
    আমার ভাবনাগুলো অগোছালো তাই অন্যের তরে।

    আমার ভাবনাগুলো আমার মতো করে গুছিয়ে ভাবি
    কেনো পাপাচারিরা খোলছে ধর্মশালা সুর মত ভিন্ন
    কেনো ধর্মের নামে হানাহানি বিশ্বে শোষণের শিকার নিরস্ত্র
    কেনো দূর্বলের উপর সবলের অত্যাচার বিশ্ব নির্লিপ্ত
    কেনো ক্ষমতার ভাগাভাগি শুধুই লুটপাট গনতন্ত্রের আহাজারি
    আমার ভাবনাগুলো অগোছালো তাই অন্যের তরে।

    10
    10 Comments
Skip to toolbar