Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    4 years, 8 months ago

    কথাও কলমে : মুহাম্মাদ আল-মামুন
    কবিতা :-

    টোকাই
    ————
    আমরা কি তোমাদের বিরক্ত করছি!
    আমাদেরও আছে অধিকার,
    মানুষের মত মানুষ হয়ে বাঁচতে চাই ,
    এতটুকু ভরসা পাবো কোথায়!
    আমরা যে টোকাই!!

    শহরের বুক চিরে হাজারো দালান আকাশ ছুঁয়,
    তবুও নেই মাথাঘুচাবার ঠাঁই এই শহরে,
    অলি-গলির ফুটপাতে মস্ত আকাশটাই ছাদ তবে,
    অতটুকু পেয়েছি ঠাঁই এই শহরের কৃপায়,
    আমরা যে টোকাই!!

    হাজারো বাসা-বাড়ি রেস্তোরাঁয় কতশত আয়োজন,
    আমাদের আয়োজন তোমাদের ফেলাদেয়া ডাস্টবিনে,
    আহারে মত্ত হোই কুকুর -বিড়াল একসাথে লয়ে,
    অতটুকুও সব-দিনে নাহি পাই!
    আমরা যে টোকাই!!

    রোদ-বৃষ্টি ঝড়ে রাস্তার পাশে অনাদরে,
    তোমরা দেখছো চাঁদ-তারা রাতের আকাশে,
    আমাদের আবছা নিয়ন আলোয়-
    ছেঁড়া কাঁথায় স্বপ্নবুনে রাত কাটে,
    আমরা যে টোকাই!!

    তোমাদের চোঁখে আমরা অভিশাপ এই শহরে,
    কেউ বুঝেনা আমাদের কত কষ্ট,
    কেউ খুঁজে না আমাদের উৎস,
    কেউ শুনে না আমাদের জীবনের গল্প,
    আমরা যে টোকাই!!

    আমরা কি তোমাদের বিরক্ত করছি!
    আমাদেরও আছে অধিকার।

    1 Share
    13
    12 Comments
    • অভিনন্দন

    • ধন্যবাদ Sarkar.

    • ছিন্নমূল শিশুদের জন্য কবির মন কাঁদে। প্রয়োজন সামাজিক নিরাপত্তা বৃদ্ধি।

    • টোকাই নামটা ‘রনবী’র দেয়া সম্ভবত। একটা সময় টোকাই নামে একটা কার্টুন স্ট্রিপ ছাপা হতো সাপ্তাহিক বিচিত্রায়। ভালো হয়েছে কবিতাটা।

    • ভাল লেগেছে আপনার লিখা

    • “রোদ-বৃষ্টি ঝড়ে রাস্তার পাশে অনাদরে,
      তোমরা দেখছো চাঁদ-তারা রাতের আকাশে,
      আমাদের আবছা নিয়ন আলোয়-
      ছেঁড়া কাঁথায় স্বপ্নবুনে রাত কাটে,
      আমরা যে টোকাই!!” খুব সুন্দর। শুভেচ্ছা নেবেন।

    • খুব সুন্দর লিখেছেন কবি। প্রীতি ও শুভেচ্ছা রইল।
      প্রিয় অভিমানী মন আপনার সাথে আমিও সহমত।
      পথশিশুদের জন্য প্রায়শই মন কাঁদে। অনেক কিছু করার আছে ওদের জন্য। তবে এ সকল শিশু পরিবেশগত কারনে তাদের ভাবনাগুলো তাদের ইচ্ছেগুলো মৃতপ্রায় হয়ে যাচ্ছে। ওদের বাচাতে ওদের ভাবনাগুলোকে সুপথে চালিত করা বিশেষ প্রয়োজন বলে আমি মনে করি।

    • ধন্যবাদ Neel

    • শেষের লাইন দুটো হৃদয়ে তীর গেঁথে দিলো যেন।মারাত্মক। আরো চাই এমন লেখা।

    • ধন্যবাদ Abir

    • শুভ কামনা করছি লেখক

    • শুভেচ্ছা শুভকামনা !

Skip to toolbar