-
এখন আসলে?
পাঁচ একর জমির উপর একটি অ্যাথলেটিক মাঠ, ভলিবল, ক্রিকেট, ফুটবল, ইন্ডোর-আউটডোর ইত্যাদির খেলার খেলার সুযোগ সুবিধা, মসজিদ, ধ্যানালয়, সুইমিং পুল, তিনটি ছাত্রাবাস, পাচটি একাডেমিক কক্ষসহ পাচশত শিক্ষার্থী নিয়ে অজপাড়াগায়ে বিদ্যালয়টি জেলায় সুনাম করেছে। আমি বিদ্যালয়টির অনারারি রেক্টরের দায়িত্ব পালন করি।
একদিন বিকেলে আমি ছাত্রদের সাথে খেলাধুলা করছিলাম এমন সময় অফিসের পিয়ন এসে জানাল একজন ভদ্র মহিলা অপেক্ষা করছে। আমি খেলা ছেড়ে অফিসে গেলাম। অফিসে আপাদ-মস্তকে ঢাকা একজন ভদ্র মহিলা আমাকে দেখেই দাঁড়িয়ে আমাকে বলল, শাহজামান তোমার কাছে একটি সুপারিশের জন্য এসেছি। এই অফিস বা প্রতিষ্ঠানে এই নামে আমাকে কেউ ডাকে না। মহিলাকে আমি চিনিও না কিন্তু আমাকে নামধরে ডাকার কারণে আমি স্তম্ভিত হলাম। আমি সাথে সাথে বললাম, আপনাকে তো চিনলাম না, দয়াকরে আমাকে পরিচয়টি দিবেন? মহিলাটি বলল, বিশবছর আগে আমার পিছনে পিছনে ঘুরতে আর আজ আমাকে চিনতেই পারছনা? আমি বললাম, আপনার মুখটা যদি একটু দেখাতেন তাহলে বুঝতে পারতাম। মহিলাটি বলল, আজ থেকে বিশ বছর আগে তুমি কয়টা মেয়ের পেছনে ঘুরতে? এরপর আমি বুঝতে পারলাম মেয়েটি আমার ক্লাসমেট আঞ্জুমনোয়ারা আশা। আমি দুঃখিত বলেই বললাম, তুমি এতদিন পর আসলে? যাক ভালই হলো। অনেকদিন পর দেখা। কী খাবে? আশা বলল, কিছু খাব না, আমার ছেলেকে ভর্তি করার জন্য তোমার সুপারিশ লাগবে।7 Comments
Friends
Nayem Hasanat
@nayem75
সিরাজুল ইসলাম
@sherajulislam
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sol Nova
@tasnuvatamanna
মেহেদী মারুফ
@maruf1
Kazi Adam
@kaziadam



চলমান জীবনের বাঁকে পুরোনো সাথীদের সাথে সাক্ষাৎ হওয়া সুন্দর অনুভূতি।