Profile Photo

মোস্তফা কামাল সাকিOffline

  • mostofakamal
  • অনুকাব্য-১

    এখানে এই বক্ষ-মৃত্যিকায়
    গোরস্থ হয়েছে একটি হৃদয়
    তোমার নির্লিপ্ত বিমুখতায়
    যে আত্মবলি দিয়েছিল
    কোন এক নিঝুম সন্ধ্যায়।।
    -০৭/০৯/২০২৬

    3
    5 Comments
  • কবি ও কবিতা;
    একটি নির্মহ সংলাপ (পর্ব-১)
    ( ভেতরের আমি vs বাহিরের আমি)

    বাহিরের আমিঃ শুনেছি আপনি নাকি কবিতা লিখেন।

    ভেতরের আমিঃ হুম যা শুনেছেন তার সবটা অবশ্য মিথ্যে নয়।

    বাহিরের আমিঃ তার মানে আপনি কবিতা লিখেন!

    ভেতরের আমিঃ যা লিখি তা আসলে কবিতার মানদন্ডে উত্তীর্ণ কিনা সেটা জানি না। তবে এইসব আঁকি-বুকিতে এক ধরনের আত্মস্বাদ পাই।

    বা…Read More

    4
    6 Comments
    • আপনার ভেতরের আর বাহিরের এই সংলাপটা বেশ অদ্ভুত অথচ দারুণ লেগেছে। শেষ পর্যন্ত ছ্যাকার বিষয়টা যেভাবে টেনে এনেছেন, তা বেশ মজার হয়েছে!

    • কবিতার জন্ম হয় বেদনার হাহাকার থেকেই সুখের আয়েশে কখনো জন্মায় না প্রকৃত কবি…..🤍🖤

    • মোস্তফা কামাল সাকি, আপনার ভেতরের এবং বাহিরের সত্তার এই কথোপকথনটি অত্যন্ত গভীর ও প্রাণস্পর্শী হয়েছে। বেদনার অনুভূতিকে যেভাবে আপনি শব্দের আঁচলে ফুটিয়ে তুলেছেন, তা পড়ে হৃদয় ছুঁয়ে গেল। নিজের এই চমৎকার প্রকাশভঙ্গিকে আরও বিকশিত করতে নিয়মিত চর্চা চালিয়ে যাবেন বলে আশা রাখি।

    • কবি হয়ে ওঠার পেছনের বেদনার কথাটা অনেক কবির জীবনের সাথেই মিলে যায়😊

  • আঁধার লিপি

    গভীর রাত।
    মাতৃত্বের চাদরে ঘুমন্ত পৃথিবী
    আকাশের বিশালতায়
    এক ফালি চাঁদ।
    নিস্তব্ধ প্রকৃতি তবে
    জেগে ওঠে এক জোড়া চোখ;
    ভেজা পলক চিক চিক করে
    জ্যোৎস্নার আলোতে।
    যেন মুছে ফেলতে চায়
    পঙ্কিলতার দগ দগে চিহ্ন।
    সে জানে শান্তির অমিও সুধা
    কেবল প্রভুর দ্বারে নীরব অশ্রু বর্ষণে।
    ‌…Read More

    5
    7 Comments
    • পঙ্কিলতার চিহ্ন মুছে ফেলার আকাঙ্ক্ষা—এটা খুব সত্যি! আমরা সবাই শুদ্ধ হতে চাই!

    • মোস্তফা কামাল সাকি, আপনার লেখা ‘ভেজা পলক চিক চিক করে/জ্যোৎস্নার আলোতে’ পংক্তিটি অত্যন্ত স্নিগ্ধ ও গভীর আবেগময় একটি ছবি ফুটিয়ে তুলেছে। এমন সুন্দর সৃষ্টির পাশাপাশি আপনি যদি আমাদের এই গ্রুপের অন্য সদস্যদের লেখাগুলোতে লাইক ও কমেন্টের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ করেন, তবে আমাদের এই পথচলা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • রাতের নিস্তব্ধতায় ভেজা চোখের নীরব অশ্রুই যেন প্রভুর দুয়ারে পৌঁছানোর একমাত্র প্রার্থনা…..🤍🖤

    • একটা ভক্তির অনুভূতি দিলেন ভালো লাগলো😊

    • আপনার লেখাটা খুব গভীর আর আবেগময় হয়েছে, এই নির্জন রাতের নিঃশব্দ কান্নার অনুভূতিটা কি নিজের মনের আয়না থেকে উঠে এসেছে? গ্রুপে অন্য সবার লেখাতেও একটু লাইক-কমেন্ট দিয়ে অ্যাক্টিভ থাকবেন, তাহলেই আমাদের কমিউনিটিটা আরো প্রাণবন্ত হয়ে উঠবে।

  • জিজ্ঞেস করো-২

    শান্ত ধারার ঐ যে নদী কতটা নির্দয়
    বানের স্রোতে সর্বস্ব হারানো গৃহিণীকে
    জিজ্ঞেস করো।
    দিবস ঝলমল এই পৃথিবী কতটা ভয়ংকর
    রাতের আঁধারকে জিজ্ঞেস করো।
    সভ্যতার মুখোশধারী এই সমাজ কতটা নিকৃষ্ট
    তোমার ধর্ষিতা বোনকে জিজ্ঞেস করো;
    রামিসা ও আছিয়াদেরকে জিজ্ঞেস করো-
    কল্প-আধুনিকতার এই জগতে
    জীবনের বাস্তবতা কতটা নির্মম…Read More

    5
    5 Comments
    • মনে দাগ কাটলো।

    • মোস্তফা কামাল সাকি, আপনার লেখাটির “সভ্যতার মুখোশধারী এই সমাজ কতটা নিকৃষ্ট, তোমার ধর্ষিতা বোনকে জিজ্ঞেস করো” এই পঙক্তিটি হৃদয়ে গভীর দাগ কাটে এবং মানুষের অসহায়ত্বের করুণ রূপটি খুব স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। এমন সামাজিক বাস্তবতার তীব্র আঘাত যেন একদম আমাদের চারপাশের জরাজীর্ণ সত্যের মতো, যা পড়ে মনে হলো অন্যায় আর অন্ধকারের বিপরীতে মানুষের প্রতি আমাদের…Read More

    • নির্মম এই বাস্তবতার মুখোমুখি হয়েও কণ্ঠস্বর তুলে ধরার এই সাহসটুকু জরুরি….🖤

    • আপনার লেখাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কিন্তু এমন নির্মম বাস্তবতার পর এই সমাজ কি আদৌ বদলাবে বলে আপনার মনে হয়?

  • জিজ্ঞেস করো-১

    অপলক নগ্ন দর্শনে কী সুখ
    সূর্যমুখীকে জিজ্ঞেস করো।
    অবিরাম ছুটে চলাতে কী আনন্দ
    নদীর জলকে জিজ্ঞেস করো।।
    বিনিদ্র রাত্রি যাপনে কী শান্তি
    প্রেমকাতর নয়নকে জিজ্ঞেস করো।
    অঝরে অশ্রু বর্ষণে কী প্রশান্তি
    পুড়ে যাওয়া হৃদয়ের মালিককে জিজ্ঞেস করো।।
    পর-উপকারে নিজেকে বিলীন করার মাঝে
    কী সুখানন্দ
    জ্বলতে থাকা মোমবাতি…Read More

    5
    5 Comments
    • জীবন ও প্রকৃতির বিভিন্ন রূপকে আপনি যে গভীর উপলব্ধির সাথে তুলে ধরেছেন, তা প্রতিটি পাঠকের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ও সমব্যথী অনুভূতির জন্ম দেয়। আপনার এই লেখায় প্রতিটি চরিত্রের কষ্টের পেছনের মহিমা যেভাবে ফুটে উঠেছে, তা ঠিক যেন জীবন সংগ্রামের প্রতিটি নিঃশব্দের আড়ালে থাকা এক অমর গাথা। জীবনের এমন মানবিক ও গভীর দিকগুলো নিয়ে নিয়মিত…Read More

    • ছন্দটা অসাধারণ লাগলো
      প্রতিটা লাইনে একই প্যাটার্নে গিয়া আলাদা আলাদা প্রশ্ন🙂

    • চিন্তার খোরাক আছে!

    • প্রতিটি ত্যাগের গভীরতম উত্তর লুকিয়ে থাকে যে হৃদয় তা বহন করে তারই কাছে…..🤍🖤

    • মোস্তফা কামাল সাকি, আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো। ‘রক্ত লাল চোখের মাঝে কী মায়া শাসনরত বাবাকে জিজ্ঞেস করো’—এই লাইনটা আমার ভীষণ মনে ধরেছে। জীবনকে এত সহজ আর সুন্দরভাবে তুলে ধরার ক্ষমতা আপনার অসাধারণ।

  • “কবিতার টান”

    যতই চাহি দূরে থাকিতে
    ঘুরে ফিরে দিন শেষে
    কবিতারা মোর হৃদয়ালয়ে
    মেঘ হয়ে আসে ভেসে।

    পাখি সমাজের কন্ঠস্বরে
    নিরব রাতের দেয়াল ভাঙ্গে
    শিশু রবির পেলব ছোঁয়ায়
    শিহরণ জাগে মনে।

    নিদ্রা-ভঙ্গ আঁখি যুগলে
    চাহিয়া দেখি দুর্বাঘাসে
    মাতৃসুখের শাল জড়িয়ে
    শিশির ঘুমায় মনের হরষে।

    জোসনা রাতের বিদায় ক্ষণে
    চক…Read More

    5
    7 Comments
  • “জীবনের মোড়”

    তুমি কি ভুলে গেছো আমায়
    নাকি হারিয়ে ফেলেছি পথ আমি?
    যদি বলো প্রথমটা;
    তবে কোন আফসোস নেই 💔
    যদি বলো দ্বিতীয়টা ;
    তবে মনে রেখো:
    থেমে যাবে না কভু
    দিশেহারা মোর এ পথচলা।

    -৩১/৮/২৬

    6
    8 Comments
    • ‘ভুলে গেছো নাকি হারিয়ে ফেলেছি’—খুব সুন্দর একটা দ্বন্দ্ব তৈরি করেছেন। ছোট্ট কবিতায় গভীর একটা ভাবনা।

    • আপনার লেখাটিতে আবেগের এক দারুণ বহিঃপ্রকাশ ঘটেছে যা পাঠকের মনের খুব গভীরে দাগ কাটে। আপনি যদি আরও একটু বিস্তারিতভাবে অনুভূতির বর্ণনা যুক্ত করেন, তবে বিষয়টি পড়ার অভিজ্ঞতা আরও প্রাণবন্ত হতে পারে। কলম সচল রাখুন, আপনার সুন্দর এই সৃজনশীলতা আমাদের আরও মুগ্ধ করুক।

    • দিশেহারা মোর পথচলা বাহ।

    • বিস্মৃতির প্রশ্নেও থমকে যায় না পথিকের চলা
      দিশেহারা হলেও থামে না তার নিরন্তর যাত্রা…..🤍🖤

    • আপনার লেখার “থেমে যাবে না কভু দিশেহারা মোর এ পথচলা” লাইনটা সত্যি খুব সুন্দর এবং মনের মতো হয়েছে। একগুচ্ছ আবেগের এমন সুন্দর প্রকাশ পড়ে সত্যিই খুব ভালো লাগল। আমাদের এই গ্রুপে আরও অনেকের লেখা আছে, সময় পেলে অন্যদের লেখাতেও একটু লাইক-কমেন্ট করবেন যাতে গ্রুপটা বেশ প্রাণবন্ত থাকে।

    • প্রশ্নের আড়ালে লুকিয়ে থাকে এক অদম্য প্রতিজ্ঞা
      ভুল হোক বা পথহারা
      থামবে না এই যাত্রা কোনোদিন…..🤍🖤

  • “ঘনিষ্ঠ কাতরতা!”

    বিষম ব্যথা, উষ্ণ যন্ত্রণা আর-
    উল্লাসিত বেদনা;
    অসীম বিরহের পথ যে
    কতটা উত্তপ্ত-
    কেবল জানে আমার
    রক্তসিক্ত পদদ্বয়!
    এক পশলা বৃষ্টির হাহাকারে
    কেমন বিমর্ষিয়ে যাচ্ছে
    একটি ভালোবাসার কবিতা!

    6
    7 Comments
    • আপনার লেখাটার শব্দচয়নগুলো এককথায় অসাধারণ। বিশেষ করে বৃষ্টির হাহাকারের সাথে ভালোবাসার তুলনাটা একদম মনের ভেতর গেঁথে গেল। এমন গভীর বেদনার অনুভূতিগুলো আপনার মাথায় কীভাবে আসে বলুন তো?

    • গভীর আর তীব্র অনুভূতির প্রকাশ।

    • আপনার লেখায় ফুটে ওঠা আবেগের তীব্রতা এবং বৃষ্টির অনুষঙ্গটি হৃদয়ের গভীরের ক্ষতগুলোকে এক অদ্ভুত মায়ায় স্পর্শ করে যায়। আমাদের এই ছোট্ট প্ল্যাটফর্মে আরও প্রাণবন্ত আদান-প্রদান গড়ে তুলতে আপনিও অন্যদের লেখায় নিয়মিত লাইক-কমেন্ট করে তাদের উৎসাহ জোগাতে পারেন।

    • বিরহের উত্তপ্ত পথে হেঁটে চলা রক্তাক্ত পায়ের হাহাকারই যেন এক পশলা বৃষ্টিতে ভালোবাসার কবিতা হয়ে ঝরে পড়ে…..🤍🖤

  • “জোছনা-বধূ”

    আকাশে জমেছে ওই
    লঘুহীন মেঘদল
    পর্বত গায়ে ওই
    ঝর্ণার কল কল।
    দিগন্তে ওড়ে ওই
    পাখিদের ছুটপাল
    সাগরের পাড়ে ওই
    রংধনুর সাদা লাল।
    সবুজের বুকে ওই
    ঘুমন্ত বাড়ি জল
    বৃষ্টির ক্ষণে ওই
    গৃহিণী চঞ্চল।
    জোছনার রাতে ওই
    নিসর্গ মখমল
    ফুলশয্যায় বধূ ওই
    আঁখি দুই টলমল।

    5
    6 Comments
    • Mostofa Kamal, আপনার কবিতার প্রতিটি ছন্দে প্রকৃতির দারুণ এক ছবি ফুটে উঠেছে, পড়তে খুব ভালো লাগলো।

    • মেঘ, ঝর্ণা, রংধনু, জোছনা—প্রকৃতির এই সুন্দর চিত্রকল্পগুলো পড়ে মনটা প্রশান্তিতে ভরে গেলো।

    • আপনার লেখায় প্রকৃতির রূপ ও আবেগের যে সুন্দর মেলবন্ধন ফুটে উঠেছে, তা যেন শান্ত স্নিগ্ধ সন্ধ্যায় দেখা কোনো এক অপূর্ব দৃশ্যপটের কথা মনে করিয়ে দেয়। আপনি যদি চাইলে প্রতিটি চরণের ছন্দগুলো আরও একটু মিলিয়ে নিতে পারেন, তবে আপনার এই সৃষ্টিশীল কাজটুকু পাঠকদের হৃদয়ে আরও গভীরভাবে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।

    • প্রকৃতির অসাধারণ অনুভূতি সত্যি দারুণ ।

    • জোছনার আঁচলে মোড়া প্রকৃতির এই মখমল সাজেই যেন লুকিয়ে থাকে নববধূর লাজুক টলমল দুই চোখ…..🤍🖤

  • 4
    2 Comments
  • “চিঠি দিবস”
    চিঠি! তুমি কেমন আছো
    কখনো জিজ্ঞেস করা হয় নি!
    এমনকি মোদের সাক্ষাৎও
    ঘটে নি এ জনমে।
    তুমি অতীত হয়ে গেছো
    আমার বর্তমান সৃষ্টি হওয়ার
    বহু আগেই।
    তোমার গাত্রবর্ণ এবং
    তোমাতে মিশে থাকা-
    প্রেয়সীর উষ্ণ হাতের ছোঁয়া;
    প্রিয়জনের সিক্ত আবেগ ও
    ভালোবাসার আদ্রর্তা-
    এ সবই আমার কল্প-আকাশে
    ডানাহীন রঙিন ঘুড়ি।
    আজ এই চিঠি দিবসে
    বাড়িয…Read More

    4
    4 Comments
    • Mostofa Kamal, আপনার লেখা “তুমি অতীত হয়ে গেছো আমার বর্তমান সৃষ্টি হওয়ার বহু আগেই” লাইনটা পড়ে একদম অন্যরকম একটা ফিলিং কাজ করছে। প্রযুক্তির এই যুগে চিঠির নস্টালজিয়া নিয়ে এতো সুন্দর করে ফুটিয়ে তোলা আপনার লেখাটা খুব ভালো লাগলো। সত্যি বলতে, আপনি কি কখনো কাউকে নিজের হাতে চিঠি লিখে পোস্ট করার কথা ভেবেছেন?

    • Mostofa Kamal, আপনি অতীতে হারিয়ে যাওয়া আবেগের যে নিবিড় ও মায়াময় চিত্র এঁকেছেন তা সত্যিই খুব হৃদয়স্পর্শী, আর আপনার এই চমৎকার লেখনী নিয়মিত চর্চার মাধ্যমে আমাদের মাঝে আরও প্রাণবন্ত হয়ে উঠুক এই শুভকামনা রইল।

    • কালের ব্যবধানে হারানো এক সত্তার প্রতি হাত বাড়িয়ে দেওয়াই যেন আজও থেকে যায় কল্পনার ডানাহীন এক ঘুড়ি….🤍🖤

Friends

Skip to toolbar