Profile Photo

তিমিরে আসক্তOffline

  • mp3010
  • তোমার স্মৃতিময় পথ ধরে চলতে আমি ভীষণ পছন্দ করি, এ কি ভালোবাসা নয়?

    5
    3 Comments
    • আমি বলব, সবথেকে সুন্দরতম ভালোবাসা!

    • মনের করিডোড়ে শুধুই ভালোবাসা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 May 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • ক্যান্সার পুরো শরীরকে আক্রমন করেনা শুধু কয়েকটি কোষে করে তবুও তা যে মরণঘাতী তেমনি ইচ্ছে করে হৃদে অলিন্দ কিংবা নিলয়ের কয়েকটি বিন্দুতে আঘাত করলে পুরো হৃদই শেষ হয়ে যায়!

    4
    1 Comment
  • ফজরের আযান হচ্ছে। দু’টি কোকিল বিরামহীন ডাকছে। ভীষণ মনে পড়ছে অন্তরীণকে।
    আজ অন্তরীণ সহস্র আলোক দূরের এক ছাই।
    গহীনে ব্যথা হচ্ছে অনেকটা আপন মানুষ মারা গেলে প্রথমদিন যে ব্যথা হয় তেমন।
    নীলাভ বিছানা থেকে উঠে, অজু করে এবাদাত শুরু করল।
    নয়ন নয় হৃদ বেদনে বলল,
    আমাকে ও আমার আত্মা অন্তরীণকে স্বস্তি দাও প্রভু!

    4
    2 Comments
  • পরিজনের কাছে কাউকে আমৃত্যু তুচ্ছ করা,পৃথিবীর জগণ্য কাজগুলোর একটি।
    তবুও তুমি আমায়ই ভাবছ তোমারই প্রিয়জন😂

    6
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • বিধু বসনে ক্লান্ত স্বপন
    কি হবে আর ভরিয়ে নয়ন?

    7
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন মঞ্চবন্ধু! অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা রইল!

  • একটি জগতকে বিনাশ করে আর একটি জগত সৃষ্টি টেকসই হয়না বরং একটি জগতকে বাঁচিয়ে রেখে অন্য একটি সৃষ্টি করতে হয়। মুক্তি সে-তো সাময়িক!

    6
    5 Comments
    • “মুক্তি সে-তো সাময়িক!” এই লাইনটা ভাবাচ্ছে খুব। আচ্ছা, আপনার এমন কেন মনে হল মঞ্চবন্ধু?

      • একটি সুন্দর জগত শেষ করে, আপনি নতুন অতিথি হিসেবে ওই জগতের একজনকে আপন করলেন। আপনি ভাবছেন এবার আপনার মুক্তি, সামনে পিছনে কিছু নেই, কিন্তু ধ্বংস্তুপ-তো আছে তাই না?

      • বড্ড জটিল ভাবনা!
        এখনো ঠিক বুঝে উঠতে পারছিনা। যদি কাউকে আপন করি তাহলে আর মুক্ত হলাম কই? আমার কাছে মুক্তি মানে সব কিছু থেকে মুক্ত হওয়া এমন কি আমার নিজের থেকেও।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • বিষাদের যদি যাকাত থাকত তবে আমার বিলাস তোমায়ও লাশ বানাইত!

    4
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • যে প্রণয় শুধুই আতংকের
    প্রেম নয় তা যে সোনা জলাতঙ্ক!

    5
    3 Comments
  • ওহে মন , বলো কি চাও এখন?
    কাল যাহা চেয়েছিলু, আজ কি তাহা পুরোন?
    কাল যে তুমি ভেবেছিলে, তা ছাড়া চলবেনা তোমার একটিও ক্ষণ!
    তবে কি তুমি প্রণয় নয় মোহে ডুবিয়েছ?
    মোহ কেটে গেলে তুমি কি ফিরবে প্রণয় তীরে, নাকি ভুলিয়াছ তা চিরতরে!
    শ্বেত ফুল , নেই কোনো স্বাদ , গন্ধ কিংবা ঢং
    তবুও তুমি মনে মনে তারে নিয়ে সাজিয়েছ কত রং!
    ভাবনার জাহাজে তুমি যখন হবে একা
    বলব,…Read More

    7
    9 Comments
    • শ্বেত ফুল , নেই কোনো স্বাদ , গন্ধ কিংবা ঢং
      তবুও তুমি মনে মনে তারে নিয়ে সাজিয়েছ কত রং!…… এটাই ঘটে আসছে কোনো এক সম্পর্কে যখন একজন খুব বেশি লয়াল থাকে।

      • স্বপ্ন যতই রঙিন হোক তা কখনোই স্থায়ী হয়না!

      • স্বপ্ন স্থায়ী হয়না এটা যেমন খুব খারাপ লাগার বিষয় তেমনি খুব ভালো লাগার বিষয় হলো আমাদের স্বপ্ন দেখা ট চিরস্থায়ী। মানব মন যতোই যন্ত্রণা বয়ে বেড়াক স্বপ্ন তার আছেই,থাকবে চিরকাল।

    • অনেকদিন পর তোমার কবিতা পড়ে আপ্লুত। আরো লেখা চাই।

      • পুরনো স্মৃতিগুলো যখন গভীরভাবে শিহরণ জাগায় তখন লিখতে বসি, তুলটের ইনপুট বক্সগুলো এলেমেলো শব্দে কিছু একটা হয়! ভালোবাসা নিবেন প্রিয় কবি

    • আসক্ত তোমাতে…💙

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • আজ হৃদয়ের বৈশাখে
    ভুগছি আমি ”তুমি অসুখে”!
    আজ শ্রাবণের পূর্ণিমা
    স্মৃতি-সুধায় আছি বসন নিয়া!

    7
    4 Comments
    • ভুগছি আমি ”তুমি অসুখে”! অপূর্ব

    • নিপুণ শব্দের বুনন!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 March 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • নীল আমার নিবাস
    বিষাদে আমার বসবাস
    ভাবছ তুমি—নীলের ভয়ে পলাই বারোমাস?
    আহা!তোমার চিন্তায় আজ নেমেছে-সর্বনাশ!

    6
    4 Comments
    • সর্বনাশায় বিষাদের ছাপ…. পালিয়ে কি আর হবে অবাধ!!!!

    • সত্যিই অসাধারণ!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 March 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • আষাঢ় মেঘের ভেলা
    যায় মোর অহবেলা।
    জান কি প্রিয়জন?
    নিদ্রায় তুমি থাক
    মোর সপনে প্রতিক্ষণ!
    আজ এই চৈতধারার ক্ষণে
    তুমিও কি ভাবছ আমায়—আপন মনে।

    6
    2 Comments
  • যখন যন্ত্রণারা ঘনীভূত হয়
    চারিধারে নেমে আসে সহস্র আঁধার
    মন তখন ডুবে রয় আম্রকাননে
    সহস্র আম্র মুকুল, কাকপুষ্টের অজস্র আকুতি
    তাতেই গহীনে আসে–সুখস্মৃতি! সেই অতিথি!
    আজ পরম সুন্দর এক নৈসর্গিক নিশুতি
    তোমার প্রাণে আজও, শত নয় সহস্র মিনতি!
    উত্তাল সমুদ্র কিংবা নিস্তব্ধ গিরির বুকে
    নির্জনতার মহাসমুদ্রে তবুও হাসছে মন, গত সুখে!

    6
    3 Comments
  • স্বীকৃতির প্রশ্নে প্রেম হারায়
    ভুবন পেরিয়ে—সহস্র যোজনে!

    6
    1 Comment
  • অনেকের ভালোবাসা সিমপ্লেক্স ( ১ -০) শুধু ভালোবেসেই তাঁরা এক জীবন শেষ করে দেয়। নীল সমুদ্র তবুও মানুষ আটকায় চোরাবালিতে!

    6
    1 Comment
    • সুন্দর লিখেছেন মঞ্চবন্ধু। অভিবাদন জানবেন। “নীল সমুদ্র তবুও মানুষ আটকায় চোরাবালিতে!” – মানুষ আসলে ভালোবেসে হয় অন্ধ, দিকভ্রান্ত। তাই যাদের ভালোবাসা সিমপ্লেক্স তাদের জন্য একা নীল সমুদ্র পাড়ি দেয়াটা বিপদজনক।

  • জীবন বিসর্জন দিয়ে ভালোবাসা খুঁজতে থাকা , মানুষদের প্রতি রইল এক সমুদ্র ভালোবাসা।

    7
    4 Comments
  • পৃথিবীর গুটি কয়েক মানুষ আছে যাঁরা মানুষকে ভালোবাসার কিংবা আপন করার শক্তি নিয়ে জন্মায়, সৃষ্টা প্রদত্ত এমন মানুষগুলো মূল স্রোতের বাহিরে যাওয়া নিজেকে নিজে ঠকানো।
    শত কিংবা হাজার বসন, শ্রাবণ কাটিয়ে বট থাকে আপন স্রোতে, মানুষও চাইলে বট হতে পারে। সুন্দর পথ অন্তহীন।

    6
    3 Comments
    • বটের মত অত বিশাল,উদার হয়া বড় শক্ত! তবু এমন কিছু মানুষ থেকে যাদের কাছে গেলে একটা সুশীতল অনুভূতি হয়।

    • ‘বৃক্ষমানব’ নাটক দেখে আমারো একবার ইচ্ছা হয়েছিল বৃক্ষ হই! এখনো কোন বড় গাছ দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছে করে! জানিনা কোনদিন বৃক্ষ হতে পারবো কিনা তবে, মৃত্যুর পর আমি নিশ্চয়ই গাছের মধ্যে দিয়ে বেড়ে উঠব!

  • নিস্তব্ধ সময়,
    মনে করো, তুমি সমুদ্রের গহীনে ডুবে নিঃশ্বাসভারী করেছে, তখনও কি তুমি আমায় একটু অবসর দিবে না?
    আমার ভস্মতো তোমার ডুবে যাওয়া গহনে!

    6
    1 Comment
  • তোমার তৃষ্ণায় মরে যাই
    জনমনে , শত পাতাখুরি গান
    তাতে আরও বাড়ে আমার অভিমান!

    আচ্ছা এবার বলো,
    দ্রোহ থেকে প্রণয়
    নাকি
    প্রণয় থেকে দ্রোহ!

    5
    5 Comments
  • মানুষের অধিকাংশ সুখানুভূতি কিংবা প্রলয়ানুভূতির উৎস অতীত, বর্তমান মানুষকে খুব একটা প্রভাবিত করে না। অতীত উদার হলে মানুষ হয় চনমনে নয়তো সময়ের সাথে সাথে অতীতকে টানতে হয় বিধুরতায় কিংবা বিষণ্ণতায়!

    8
    2 Comments
  • Load More Posts
Skip to toolbar