Profile Photo

তিমিরে আসক্তOffline

  • mp3010
  • Profile picture of তিমিরে আসক্ত

    তিমিরে আসক্ত

    2 years, 2 months ago

    ওহে মন , বলো কি চাও এখন?
    কাল যাহা চেয়েছিলু, আজ কি তাহা পুরোন?
    কাল যে তুমি ভেবেছিলে, তা ছাড়া চলবেনা তোমার একটিও ক্ষণ!
    তবে কি তুমি প্রণয় নয় মোহে ডুবিয়েছ?
    মোহ কেটে গেলে তুমি কি ফিরবে প্রণয় তীরে, নাকি ভুলিয়াছ তা চিরতরে!
    শ্বেত ফুল , নেই কোনো স্বাদ , গন্ধ কিংবা ঢং
    তবুও তুমি মনে মনে তারে নিয়ে সাজিয়েছ কত রং!
    ভাবনার জাহাজে তুমি যখন হবে একা
    বলব, আজ একবার এসো সখা!

    7
    9 Comments
    • শ্বেত ফুল , নেই কোনো স্বাদ , গন্ধ কিংবা ঢং
      তবুও তুমি মনে মনে তারে নিয়ে সাজিয়েছ কত রং!…… এটাই ঘটে আসছে কোনো এক সম্পর্কে যখন একজন খুব বেশি লয়াল থাকে।

      • স্বপ্ন যতই রঙিন হোক তা কখনোই স্থায়ী হয়না!

      • স্বপ্ন স্থায়ী হয়না এটা যেমন খুব খারাপ লাগার বিষয় তেমনি খুব ভালো লাগার বিষয় হলো আমাদের স্বপ্ন দেখা ট চিরস্থায়ী। মানব মন যতোই যন্ত্রণা বয়ে বেড়াক স্বপ্ন তার আছেই,থাকবে চিরকাল।

    • অনেকদিন পর তোমার কবিতা পড়ে আপ্লুত। আরো লেখা চাই।

      • পুরনো স্মৃতিগুলো যখন গভীরভাবে শিহরণ জাগায় তখন লিখতে বসি, তুলটের ইনপুট বক্সগুলো এলেমেলো শব্দে কিছু একটা হয়! ভালোবাসা নিবেন প্রিয় কবি

    • আসক্ত তোমাতে…💙

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar