Profile Photo

Quazi Mustak AhmedOffline

  • mustak
  • Profile picture of Quazi Mustak Ahmed

    Quazi Mustak Ahmed

    2 years, 10 months ago
    Profile picture
    2 years, 10 months ago

    তার অপেক্ষায়

    তুমি লড়াই করে শ্রান্ত হয়ে
    লুটিয়ে পড়েছো এ ধরায়
    চির বিদায় নিয়ে বিরহ দিয়ে আমায়।
    ভাবিনি তোমার ফোড়নে হেরে যাব,
    ভীষণ ব‍্যথায় মুষড়ে যাব।
    নিয়তির কাছে হেরে, সুখের শয‍্যা ছেড়ে
    সারারাত তোমার পাশাপাশি থেকেছি শুয়ে,
    আশায় থেকেছি ব‍‍্যত‍্যয় হবে বিধাতার নিয়মের,
    হয় স্বপনে না হয় জাগরণে ডাকবে আমায়।
    তোমার সাড়া পাইনি, বিধাতা করুণা করেনি।
    নতুন দিনের আহ্বানে, নতুন প্রাণের কান্নায়,
    নতুন করে ধরেছি কারো হাত, ভেঙ্গে প্রতিশ্রুতি,
    এত কিছুর পরেও দিনান্তে নও বিস্মৃত, অপেক্ষায় তোমার ।
    কালো থেকে ধুসর সাদা চুলগুলো
    সময়ের ইতি টানার আবেশে কেঁপে ওঠে।
    সাথী আমার, সময় হয়েছে যাবার
    তুমি কেন থাকো আতংকে?
    এই তো নিয়তি!
    আমি নিজে কষ্ট পেয়ে, কষ্ট দিয়ে, বিদায়ের আবহমানে
    পাড়ি দেব নৈঃশব্দের দূর নগরীতে।

Skip to toolbar