-
আমি তোমাকে চেয়েছিলাম, নেফারতিতি।
অথচ আমাকে দেওয়া হলো মহাকাশের শূন্যতা,
নির্দয় নির্ঘুম রাত,
একঝাঁক পরিযায়ী একাকিত্ব,
মৃত্যুর হাহাকার
আর একটি অমীমাংসিত গল্প।আমি তো কোনো সাম্রাজ্য চাইনি,
কোনো অলৌকিক মুক্তিও না।
চাইনি ইতিহাসে নাম লিখতে,
চাইনি নক্ষত্রের উত্তরাধিকার।আমি শুধু চেয়েছিলাম
তোমার পাশে বসে থাকা কিছু বিকেল,
দু’একটি অনর্থক আলাপ,
আর এমন একটি জীবন
যেখানে তোমার নাম উচ্চারণ করতে গিয়ে
বুকের ভেতর এতটা শূন্যতা জেগে উঠবে না।অথচ দেখো—
তোমাকে চাওয়ার অপরাধে
আমাকে নির্বাসন দেওয়া হলো স্মৃতির কাছে।
এখন রাত জাগে,
হাহাকার জাগে,
দূরের নক্ষত্রেরা জ্বলে ওঠে আর নিভে যায়।আমি তোমাকে চেয়েছিলাম।
কীভাবে তার বদলে
একটি সম্পূর্ণ মহাবিশ্বের নিঃসঙ্গতা পেয়ে গেলাম!নভেম্বর ১৯, ২০২৪
“স্মৃতির নির্বাসন”
Xesun Mahmudul Hasan
#mxesun #নাম_সোনালু4 Comments
Friends
Poly Alam
@butterflywords
Syed Farah
@syedfarah
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
Md.hazrat belal
@md-hazratbelal
এম এ খায়ের
@dmpcttc
জিনাতুন নেছা
@zinatunnesa99
নীরব কবি
@nirobkobi
Drako Shajib
@drako



আমি তো কোনো সাম্রাজ্য চাইনি,
কোনো অলৌকিক মুক্তিও না।