Profile Photo

Badsha Mohammad NajjashiOffline

  • Najjashi-Badsha
  • Profile picture of Badsha Mohammad Najjashi

    Badsha Mohammad Najjashi

    4 years, 3 months ago

    তোমাকেই চাই
    -বাদশা মোহাম্মাদ নাজ্জাসী
    আমি তোমাকে চাই
    আমার তোমাকে চাই মানে ঠিক তোমাকেই চাই।
    পৃথিবীতে যদি তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু হয়,
    অথবা নিষ্ঠুর চেঙ্গিস খানের যদি হয় আবির্ভাব।
    এতো অত্যাচারেও তৃষ্ণার্ত কণ্ঠে চিৎকার করে আমি বলবো,
    আমি তোমাকেই চাই।
    আমি তোমাকেই চাই,
    তোমার মতো কাউকে নয়
    পৃথিবীর সব থেকে সুন্দর রমনীকে নয়।
    যদি সে আমার সামনেও আসে কখনো,
    আমি তাকে সামনে রেখেই বলতে চাই।
    আমি তোমাকেই চাই!
    আলেকজান্ডারের বিশাল সাম্রাজ্যের বিনিময়ে হলেও
    আমি তোমাকে চাই।
    এভারেস্টের চূড়া কিংবা পামির মালভূমিতে দাড়িয়ে
    সুন্দরী ক্লিওপেট্রার প্রেম প্রস্তাব উপাখ্যান করে আমি বলবো
    আমার তোমাকেই চাই।
    এই চাওয়ার কারণ অস্পষ্ট।
    আমি তোমাকেই চাই
    এ চাওয়া সাময়িক নয়
    চিরকালের চিরস্থায়ী এ চাওয়া।
    আমি শ্যামল বন কিংবা সাহারা মরুর মাঝে দাঁড়িয়েও বলবো,
    আমি তোমাকেই চাই, আমার তোমাকেই চাই
    আমি তোমাকেই চাই।
    কবিতাঃ তোমাকেই চাই
    তারিখঃ ১১-০৩-২২

    10
    14 Comments
Skip to toolbar