-
বিরতি
আকাশ জুড়ে আজ শুভ্র মেঘের মেলা
বিষন্ন নীরদের নেই কোন ভেলা
নীলাম্বরের আঁচল তলে
সোনালী অরুণালোক পড়ছে হেলে
দিকচক্রবালরেখা নীল সবুজে মাতোয়ারা
ঝলোমলো নিসর্গ যেন আজ আনন্দে দিশেহারা।আমার আঁখি দুটো ফিরে ফিরে হয় ক্লান্ত
ছুঁতে পারেনাযে কভূ নীলাম্বর দীগন্তের প্রান্ত
তব বিহনে মোর সীমান্তে আসেনা যে বসন্ত
তুমি যদি আস ছুটে সকল ব্যস্ততাকে করে ক্ষান্ত
আমার বিষন্ন প্রহর হয় আনন্দলোকে প্লাবিত ।আজ চলো করি নিয়মের কিছু বিক্ষেপণ,
ছকে বাঁধা রুটিনের ঘটিয়ে ছন্দপতন
কিছুক্ষণ করি নন্দনভূবনে বিচরণ।
অনুদ্বেল হৃদয়ে বয়ে যাক কিছু সুরের অনুরনণ।তুমি যদি আস দুজনে মিলে
তপ্ত দুপুরের ঘনসবুজ ঝিলে
মরালীর পাখার ডুব সাঁতারের জলে
হারিয়ে যাব মন্দ্রিত তরঙ্গের ভীরে
পৌঁছে যাব কল্পলোকে শান্তির ইন্দ্রনীলের তীরে
অলক্ষ্য স্পন্দনে চোখের পাতার নীড়ে।পার কী কিছু মূহূর্ত রাখতে আমার তরে
শেষ বিকেলের রোদের নির্ঝরে
সব দাবদাহ ভুলে
নিয়ে যেতে মোরে সেই নদীাটির কূলে
যেথা উর্মিগুলো মুক্তো হয়ে উঠবে হেসে
দ্যুলোকের সোনালী বৃত্তের প্রতিচ্ছায়ায় ভেসেসায়ন্তিনীর সোনালী আভা মেখে
অস্তাচলের ক্লান্ত রবি দেখে
হাটব কিছু প্রহর চন্দ্রিমার ছায়ায়
কাঁটাহীন স্নিগ্ধ বীথিকার মায়ায়
ঝলোমলো শশীর সোনালী জোৎস্নায়
সকল ক্লান্তি ঝরিয়ে দুজনায়
স্নাত হব অকৃত্তিম আলোয়হাসনাহেনার অকুল পরিমল
ভরিয়ে দিবে কিছু অনুপল
পরিশুদ্ধ আনন্দের অনিলে
স্বপ্নে পাখিরা উড়বে আকাশের নীলেআগামী ব্যস্ত প্রহরগুলো
ভরিয়ে দিতে সৌকর্যতায়
ধরে রাখবো আজকের সৌরভগুলো
ধুসরিত স্মৃতির মালিকায়।।14 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



সুন্দর