Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 2 months ago

    শান্তির আলোকধারা

    তৃষিত হৃদয়ে শুধু মিছে মিছে
    সারাদিন ছুট কার পিছে পিছে
    আদৌ কি পেয়েছ সেই মরিচীকা
    না কি সব শুধুই প্রহেলিকা ?
    সিন্ধুর গভীরে খুঁজেছ শুক্তি
    তাতেও কী তুমি পেয়েছ মুক্তি
    অর্থ সুযশের বিপুল আকিঞ্চন
    জীবনের তরে যা কিছু প্রয়োজন
    সবই তো তুমি করেছ অর্জন
    তবু কী লভিছ সেই শান্তির আস্বাদন
    বিলাস আসবাবের ঝলোমলো সমারোহ
    শুধুই কী তোমার ক্ষনিকের মোহ
    নিয়নে বন্দী কৃত্তিম ফোয়ারায়
    জুড়ায় কী আঁখি সম কৌমুদীর ধারায় ?
    থেকো না বন্দী কাঁচের বেড়াজালে
    কাছে থেকেও সবার অন্তরালে
    যদি পেতে চাও বিধাতার ভালবাসা
    ভেঙ্গে ফেল তবে অহংকারের পাশা
    নন্দন ভূবনের একটু দূরে
    একই চাঁদের আলোর নীরে
    কত ক্রন্দসী বিহগের সুরে
    বিষাদ রাগিনী বাজে ইথারে ইথারে
    একটা ওষ্ঠে ফোটাও হাসি
    শত জোৎস্নার আলোকরাশি
    আপন দ্যুলোকে উঠবে ভাসি
    আপন কোষাগারের একটু বিভব
    অসহায়ের মাঝে কর বন্টন
    একটা অঙ্কুরের প্রস্ফুটন
    হাজারো মুখের হাসির সংযোজন
    চেও না খ্যাতি বিপুল সরবে
    শান্তি পেয়ে যাও অলক্ষে নীরবে
    হাজারো অসহায়ের মুখের হাসি
    দিবে তোমাকে জান্নাতের খুশী
    আঁধার বৃত্ত কেটে ভোরের উদ্ভাস
    ঘুচাবে সব গ্লানির বাতাস।।

    9
    11 Comments
Skip to toolbar