Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    • 4 years, 5 months ago

    রং এর খেলা

    বিচিত্র রং এর এ ভূবনে
    বিচিত্র মুখ এর মেলা
    সাদা কালোর ক্রিয়ালীলায়
    সদাই চলে খেলা।

    হাজার মুখের ভিড়ে
    যদি না খুঁজে পাও ছায়া
    একাই থেক স্বপ্ননীড়ে
    তবু না ছুঁয়ো কোন ইন্দ্রজালের মায়া।

    দেয়া নেয়ার চলন ধারায়
    বিশ্বাসে ভিরিও তরী
    ভাঁঙ্গা গড়ার রঙ্গীন খেলায়
    থেক সদা সতর্ক কান্ডারী।

    আলো আঁধার ভরা এ ভূবনে
    আলোর রেখা পৌঁছেনা যে বাতায়নে
    ব্যস্ত সে আঁধার লেপনে
    অন্যের শান্তির কুঞ্জবনে।

    হারা জেতার সমরালয়ে
    ধুসর পাখিরা হলে আহত
    প্রতিবাদী বিহগের ডানায়
    করে শকুনের নখরে ক্ষত।

    যুগ থেকে যুগান্তরে
    সদাই চলছে দুই মেরুর খেলা
    হাজার রং এর তুলির ছোঁয়ায়
    হাজার রং এর মেলা।

    রং এর খেলায় ঝলকে গেলেও
    পাখা মেলো না সীমান্ত পেরিয়ে
    রং এর নীচে ফাঁকা হলে
    নীল দীগন্ত যাবে হারিয়ে।

    ঝলোমলো ঝিনুকের খোলে
    যদি মুক্তো নাহি মেলে
    ঝরা পাতার ছায়া হয়ে
    ফেলনা পথ হারিয়ে।

    সত্য মিথ্যের খেলায়
    যদি সত্য হয় অবনমিত
    পিছু হটোনা বিবর্ণ হিয়ায়
    সত্যের জয় অবধারিত।

    হেরে যেয়ে চলে যাওয়া
    নয়কো সমাধান
    আঁধার কেটে আলোর ছোঁয়া
    যখন হবে রাত্রীর অবসান।

    17
    16 Comments
Skip to toolbar