Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 10 months ago

    সহচরী

    তুমি যতই মোরে
    কর হেলা,
    আমি ছায়া হয়ে রইব ডোরে
    হয়ে মেঘের ভেলা।
    চাঁদ হয়ে যদি হও উদিত
    আকাশের পূর্নিমার থালা,
    আমি জোৎস্নার জলে হয়ে নির্ঝরিত
    গাঁথব আলোর মালা।
    তুমি যদি হও শিলা গিরি,
    দীগন্তের বুকে জাগো হেসে,
    আমি সহস্র উপলের আঘাত সয়ে
    তোমার কাছ ঘেষে,
    ঝড়না হয়ে ঝিরিঝিরি,
    যাব অবিরাম বয়ে।
    তুমি যদি হও মেঘ,
    আঁধো আলো ছায়াবৃত্তে ,
    লুকিয়ে থাক আকাশের বুকে
    আমি জমিয়ে রেখে আবেগ
    সকল পুলক ধরে চিত্তে
    বৃষ্টি হয়ে ঝরব মনের সুখে।

    12
    12 Comments
Skip to toolbar