Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    • 4 years, 2 months ago

    প্রাণের বন্দনা

    উঠ উঠ প্রিয়,
    আর নিজেকে কোর না হেয়,
    তোমার পৃথিবীর তমসার চাদরে
    সারা পৃথিবীকে ঢেকোনা।
    এ পৃথিবী এখনও অনেক সুন্দর,
    বাতাসে এখনও বইছে সুগন্ধের লহর।
    চেয়ে দেখো ঐ দূর অয়নে
    কী অন্তহীন নীলিমার অঞ্জনে
    ছেয়ে আছে আকশের নীল নয়নে!
    কীসের বেদনে তুমি হয়েছ আত্মগ্রাসী
    দয়িতের প্রবঞ্চন?
    নাকি আপন স্নেহবর্তনীর চূর্ণন?
    না কী চিত্রলেখের কোন ভুল সর্বনাশী
    তোমাকে চাইছে বিদায়ের ঘন্টার ধ্বণিতে
    এ পৃথিবীর আলোবাতাস কেড়ে নিতে?
    শোন শোন প্রিয়,
    এখনও সময় হয়নি শেষ,
    আকাশে আলোর রেশ,
    আশার তরীতে আরোহী হয়ে,
    স্বপ্নের সুবাতাস যাক বয়ে।
    বারে বারে যদি আসে ঝড়,
    আত্মায় আনো শক্তির জোয়ার।
    শোন শোন প্রাণে অদিতির সম্ভাসন,
    ভালবেসে নিজ সত্ত্বাকে কর আলিঙ্গন।
    আকাশের তারার আলোর নির্ঝরে,
    নতুন করে ব্যাপৃত হও সুকর্মের পরিসরে।
    সব আঁধারের কালো ছায়া শেষে,
    আলোর প্রজাপতিরা উঠবে হেসে।
    বিজয়িনী ঘাসফুলেরা তেমার কাছ ঘেসে,
    যাবে তোমায় নিরন্তর ভালবেসে।

    ১০ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে কবিতাটি নিবেদন করলাম।

    1 Share
    14
    20 Comments
Skip to toolbar