Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    • 4 years, 11 months ago

    হারানো প্রহর

    ফেলে আসা দিনগুলি মোর
    কত না রঙ্গীন স্বপ্নে ছিল বিভোর
    চঞ্চলতা, উদ্দামতা,স্নিগ্ধতা ঘেরা
    উত্থান পতন বিষাদ দূর্যোগ বেড়া
    কল্পনা অভিমান শান্তির ছায়ানীড়
    জীবনের গতি কভূ রয়না কো স্থির
    মনে পড়ে আজ ও সেদিনের কথা
    রূপকথার রংতুলিতে আঁকা
    এ নয়তো কোন কল্প গাঁথা
    মায়ের মায়াবী কোলের ছোঁয়ায়
    ঘুম পাড়ানী গানের দোলায়
    যেথা কল্পনার বিহঙ্গেরা রংধনুর রং মেখে
    স্বপ্নের ইন্দ্রজাল বুনে মেঘে মেঘে
    বৃষ্টির অবিরাম টাপুর টুপুর
    কানে যেন বাজতো সম পায়ের নুপুর
    বাতাসে ভেসে উঠাসোঁদা মাটির মিষ্টি সৌরভ
    সমস্ত হৃদয় আঙ্গিনার কৈশোরের গৌরব
    বাঁধা যেন মানতো না কোথাও হারাবার
    দিতে যেন পারে সে পাড়ি দূর্যোগ পারাবার
    চলে গেছে বহু দূর সেই সোনালী সময়
    তবুও হৃদয় দর্পনে তারহয় নি কো লয়
    পরীক্ষার ক্লান্ত প্রহর শেষে আকুলিত মুখ
    সফর শ্রান্তির তরে হৃদয় উন্মুখ
    জলযানের পাটাতনের বারান্দায়
    কী গভীর মুগ্ধতায়
    দেখতাম স্রস্টার নিপুন ছোঁয়ায়
    শান্ত নির্ঝরিনীর শুভ্র ঊমির সম্ভার
    দীগন্তের নীলিমার সাথে হয়ে যেত একাকার
    কথনওবা শ্যামলের প্লবতায়
    নিজের স্বচ্ছতা হারায়
    মনে পড়ে আজও নানুর কোমল মায়াবী মুখ
    বৃষ্টিতে ভিজে কাগজের ভেলা ভাসাবার সুখ
    বট গাছের ডালে চড়া দোলনার আবেশ
    নিয়ে যেত বহু দূরে দেশ থেকে বিদেশ
    সহস্র নক্ষত্রের দীপায়নে
    বাতিহীন বিভাবরীর ঝলোমলো গগনে
    জোৎস্নার প্লবতায় ভেজাতাম মুখ
    ছুঁয়ে যেত যেন কী কোমল মায়াবী সুখ
    পুষ্পিত রঙ্গন মেখে দুমুঠি
    মাটির ধুলো নিয়ে লুটোপুটি
    সৈকত তটে
    ধুলির আলপনার ক্যানভাস
    সোনালী সায়াহ্নের পটে
    ঝিলিমিলি ঊমির প্রতিভাস
    হারিয়ে গেছে আজ গভীর অতলান্তে
    স্মৃতি হয়ে উঁকি মারে হঠাৎ মনের অজান্তে
    আনমনা কোন অলস প্রহরে
    অথবা শ্রাবণের সুর লহরে

    10
    6 Comments
Skip to toolbar