-
রোদের অপেক্ষায়
নীলাঞ্জনা,
আজ আকাশের কোনে জল
তোমার চোখেও কী শ্রাবনের মেঘ অতল?একদিন তুমি এসেছিলে
আমার আকাশের নীলিমার নীলে
রুপালী অভ্রকণায়, রৌদ্র ঝিলমিলে
অহনা হয়ে আলোর আলপনায়
ভরিয়ে দিতে আমার আঙ্গিনায়
রাঙা গোলাপের সৌরভ।
তুমি ছিলে আমার কষ্টের নীরদে গৌরব।সায়ন্তিনীর সোনালী আঙরাখার ডোরে
সাথী হয়ে কল্পলোকের ক্রোড়ে
তরী ভাসাতাম নক্ষত্রের দেশে
জোৎস্নার মায়াবী আলোয় ভেসে।নীলাদ্রির কোলে ঝড়নার কল্লোলে,
আবেশে জড়ানো আনন্দের হিল্লোলে,
শত উপলের আঘাতে
সিক্ত হতাম মৃদুল ধারাতে।হঠাৎ করে কঠিন পৃথিবীর প্রমত্তা হাওয়ায়
রোদেলা পাখিরা কোথায় মিলায়
অজানা দেশে গভীর তমিস্রায়
অধরা পাখিরা ঠিকানা হারায়।
মুছে গেল সৈকতের বেলাভূমিতে আঁকা
স্বপ্নের নিলয়ের ছবি
তোমার চোখের পাঁপড়ি পাতায়
মমতার পরাগ মাখা
আমার সাজানো পৃথিবী।আজও আমি বাতায়ন খুলে
আকুলিত দুচোখ মেলে
ছুঁতে যাই সোনালী রবি
কখন রৌদ্র-সরোবরের জলে
সিঞ্চিত হবে আমার স্বপ্ন করবী ।
আবার আসবে ফিরে,
সহস্র গ্রহানুর ভীরে,
আমার প্রার্থিত তারা
ধোয়াশা ঝরাবে আলোকের ধারা
কেটে যাবে বিষাদের প্রহর
চারদিকে বইবে আনন্দের লহর।11 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 January 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan


ভাল লাগলো , প্রেমের কথা মনে হল