-
আলোকবর্তিকা
একটি অঙকুর একটি কলি
প্রচ্ছন্ন সম্ভাবনার শৈলী
যতই করিবে তার যতন
হয়ে উঠতে পারে তা অমূল্য রতন
শিক্ষণে যদি না থাকে আনন্দের ছোঁয়া
তবে তা ছন্দ হারা নদীর ছায়া
জোর করে যদি তা করাও গলাধ:করণ
আসল শিক্ষার রস সে করবেনা আস্বাদন
গুরু হয়ে ভালবাসায় কর দীপায়ন
পিতার স্নেহের ছায়ায় সকল বহ্নির করে নির্বাপন
নিজেই যদি না করো নিজের দক্ষতার উন্নয়ন
বীজের চারা তুমি করবে কী করে রোপণ
অল্প হোক চারা মোর তাও বড় ভালো
পুষ্প হয়ে উঠে যেনো পেয়ে রোদের আলো
না যদি করতে পারো সবেরে যতন
বেশী করে তবে তুমি কোর না বপন
আলো ছায়া দাও তারে সমঅনুপাতে
ঝরে যেন না যায় সে অতি রোদ বৃষ্টিপাতে
মহীরুহ সম সবেরে দাও শীতলছায়া
তোমার আবহে যেন কেউ না পায় হতাশার ছায়া
তোমার সৌকর্য দিয়ে তুমি কর আলোকদান
শ্বেত শুভ্র শুচিতায় কর উজ্জীবন
সকল অর্গল করে চূর্ণন
নির্ভিকতায় যেন সে নিজেকে করে উড্ডয়ন
গুরু হয়ে যদি তুমি না রাখো সম্মান
তোমার মর্যাদা তবে রবে না অম্লান
যখন তোমার দীক্ষায় সে হবে রতন
হবে না সূখী কেহ তোমার মতন13 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 January 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



অসাধারণ ছন্দের মিলনে সুন্দর শিক্ষণ