Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 4 months ago

    রূপায়ন

    সময়ের পরিক্রমায়
    প্রতিদিনই অযুত নিযুত অনুপল হারায়
    যুগ থেকে যুগান্তর
    কাল থেকে কালান্তর
    লীন হয় অতলান্তিক ধারায়

    প্রতি প্রভাতে স্বপ্নের খুব কাছাকাছি আসি
    রাত হলে তিমিরের খেয়ায় ভাসি
    স্বপ্নভঙ্গের আতঙ্কে হই নীল
    আবার ছুঁতে যাই স্বপ্নের গাংচীল

    এমনি করে দীপ্ত পদচারণায়
    ছুটে চলি অনিশ্চিত ধাবমানতায়
    আাঁকাবাঁকা বন্ধুরতায়
    মনে হয় পথ বুঝি শেষ হবার নয়
    তবু বুকে রাখি প্রত্যয়

    কন্টকে পদযুগল হলেও বা আহত
    আত্মাকে করিনা নত
    যদি বিধাতা রাখেন মোর প্রাপ্তির সীমানায়
    হেটে যাব নিরন্তর কাঁটাভরা বীাথিকায়

    বেদনার নীলাভ্রে আনতে রৌদ্রজল
    সাজাব কল্পরাগে স্বপ্নযূথিকার পত্রদল
    রঙধনু রঙে প্রজাপতির আঁচল
    ফুলে ফুলে ছড়াবে আমোদিত পরিমল

    বুক বেঁধে আশার দুয়ারে
    প্রমত্তা অনিলের জোয়ারে
    ভাসিয়ে দেই রণ পাঞ্জেরী
    অবিকশিত স্বপ্ন মঞ্জরী
    দোদুল্যমান অধীরতায় ত্রস্ত
    বক্রতার চক্রে আহত প্রতিনিয়ত

    তবু খর প্রবাহের জলাধারের ক্রোড়ে
    সহস্র উপল বিদীর্ণ করে
    রক্তাক্ত হিয়ায় বিজয়ের মাল্যহার পড়ে
    একদিন পৌঁছে যাবো তীরে

    12
    14 Comments
Skip to toolbar