Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 4 months ago

    নবীন ও প্রবীণ

    হে প্রবীণ,
    এসেছে নবীন
    তাকে দিতে হবে শরণ
    কঠিন পৃথিবীর বুকে নিভৃত তরণ।
    কুসুমিত কর তার কন্টকিত চরণ
    তুমি কী শোননা তার প্রানের স্পন্দন?
    প্রতিনিয়ত কেন তারে কর দলন
    তব ভয়ে সে কেন সদাই জর্জর
    তব সকাশে সে কেন নিশ্চল মর্মর
    তবে কী ভাংবেনা এ অচলায়তন?
    যুগ যুগ ধরে অবার্চীনকে অবনমন
    কঠিন কোমলেরে করিছে শাসন
    পড়ে দেখো তার কোমল মনন
    পাপড়ীপাতায় সুপ্ত সবুজের স্বনন
    এসেছে অবুঝ কলি হতে প্রষ্ফুটিত
    কাঁটা দিয়ে তার হিয়া কোরনা রক্তক্ষরিত
    আতঙ্ক নয় ভালবাসায় কর তারে আলিঙ্গন
    সুরুচির আলপনায় তার হৃদয় কর উদ্ভাসন।
    পিতার স্নেহে মোরা সম সহোদর,
    তবে কেন রিক্ত করো সে মায়ের ক্রোড়
    ভুল যদি করে কচি কোরনা ভ্রুকুটি
    সহিষ্ণুতায় পরিমার্জন করে দিও সেই ত্রুটি।
    এস মোরা হাত ধরি গভীর মমতায়
    শ্রান্তির জল দিই জ্যেষ্ঠতার ছায়ায়
    এক হয়ে কাজ করি দেশমাতৃকার তরে
    সব কলি পুষ্পিত হোক রোদের নির্ঝরে।।

    11
    14 Comments
Skip to toolbar