-
রাত্রি ও চাঁদের কাব্য
সুন্দরী রাত্রির বুকে এক টুকরো চাঁদ,
মায়াবী জ্যোৎস্নার স্বিগ্ধ হাসিতে,
নবজাত শিশুর মতন নিস্পাপ মায়ায়
পূর্ণ করেছে আজ ধরণীকে।
আর তাকে পরম মমতায় বুকে ধরে রাত্রি,
যেন প্রিয় সন্তানের মতন-
নেমে এসেছে আজ ধরণীর বুকে।
বাতাসে উড়ছে তার কালো শাড়ির আঁচল।
আর চাঁদ যেন পরম নির্ভরতায়,
আঁকড়ে ধরে আছে রাত্রির কোল।
তার অবুঝ হাসির মায়াবী ঝর্ণাধারায়-
ধুয়ে দিতে চায় সব পাপ, সব গ্লানি।
তবে ধুয়ে যাক না।
সব দুঃখ আর যন্ত্রণার আবর্জনা।
আবার নতুন করে জেগে উঠি আরেকটি নতুন সকালে।8 Comments
Friends
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
D K MAHANTA
@dkmahanta01718942602
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
ApAlal
@apalal
S.M ROBEL
@smrobel
Sabbir Ahmad
@sabbirahmad90



“সুন্দরী রাত্রির বুকে এক টুকরো চাঁদ,
মায়াবী জ্যোৎস্নার স্বিগ্ধ হাসিতে,
নবজাত শিশুর মতন নিস্পাপ মায়ায়
পূর্ণ করেছে আজ ধরণীকে”
এমন দারুন মঙ্গল-জ্যোৎস্নার স্পর্শ সবার জীবন শুভ্রতায় পবিত্র করে তুলবে এই শুভকামনা… শুভেচ্ছা ও মুগ্ধতা কবি…