-
হাজার রকম প্রশ্ন
একটা ছোট্ট শিশু
ভবিষ্যতের যীশু।
ভবিষ্যতের মহাপুরুষ
জাতির মহান চাঁই।
হাজার রকম প্রশ্ন ওদের
জাগে মনে তাই।আকাশ কেন নীল
গাছেরা কেন সবুজ?
গোলাপ কেন লাল
প্রশ্ন ছোঁড়ে অবুঝ।সূরুয কেন ছড়ায় আলো
চাঁদটা কেন হাসে,
আঁধার রাতে মিটমিটিয়ে
তারারা কেন ভাসে ।সর্ষে ফুলের রংটা কেন
সূর্যমূখীর মত।
শীতের দিনে ঠান্ডা কেন
আসে অবিরত।মুরগি পাড়ে ডিম
ডিমে আবার বাচ্চা
মানুষ কেন ডিম পাড়েনা
বলো মাগো আচ্ছা।লালটা কেন হয়না নীল
সাদাটা নয় কালো
সবুজ কেন হয়না হলুদ
মাগো তুমি বলো।প্রশ্ন হাজার রকম
মনে পড়ে যখন,
এভাবে সে কৌতুহলে
করতে থাকে তখন।5 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808


শুভকামনা