-
শিক্ষার আলো
শিক্ষার আলোটা সবারই দরকার
শিক্ষার আলো ছাড়া জীবনটা আন্ধার।
শিক্ষার আলোটা নেই যার ভেতরে
ভালো আর মন্দ সে নাহি কভু বোঝে রে!শিক্ষিত কোনোজন হয় যদি শত্রু
একদিন ভুল বুঝে হবে সে যে মিত্র।
শিক্ষার আলোটা ভেতরে আছে যার
আলো পাওয়া সেই জন বলো ক্ষতি করে কার?সেবা করে সেই জন আলো দেয় ছড়িয়ে
শিক্ষার আলোটা নাড়া দেয় হৃদয়ে।
আকাশ-পাতাল ছেদ জ্ঞানী আর মুখের
যেমনি রয়েছে ভেদ আলো আর আঁধারের।শিক্ষার আলো সদা উপকারি বন্ধু
উদ্ধার করে সে যে বিপদের সিন্ধু।
যদি যায় এই ভবে সব কিছু ফুরিয়ে
শিক্ষার আলো কভু নাহি যাবে হারিয়ে।শিক্ষাটা হতে হবে প্রকৃতই শিক্ষা
সেবা আর আলোতে দেয় যেন দীক্ষা।
জীবনের যেইখানে যেইক্ষণে চলতে
সমাজটা গড়ে তুলি শিক্ষার আলোতে।7 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808



শুভকামনা