-
নেই অবসর
কর্মে আমার নেই অবসর নিত্যদিনের সূচিতে-
প্রতি সময় ব্যস্ত জীবন কাটছে দিবস-রাত্রিতে।বিহান বেলা সুরুয মামা উঠার আগে ছাড়ি ঘর
নিত্যদিনের রুটিনে তাই কর্ম ছাড়া নেই অবসর।দুই দিনেরই পৃথিবীটা রং তামাশার নয় খেলাঘর
প্রতি কর্মের হিসাব মাঝে বিবেক তব জাগ্রত বর।রোদ বৃষ্টি ঝুট ঝামেলায় নিত্য সময় দেহ সহায়
অতি ঘন দুর্যোগেতেও ছুটে চলে এই মহাশয়। –সারাদিনের কর্ম শেষে মধ্য-দুপুর- নিশীথ রাতে –
পাপ-পূণ্যের হিসাব মেলে অশ্রু ঝরে আঁখিপাতে।ঝড়ের রাতে ছুটে চলি ঘর না থাকা সহায়হীনের-
দুর্গতদের পাশে থাকি অভাবগ্রস্ত – সম্বলহীনের।গরীব-দুঃখীর সুখের মিলন নিত্য চাহি এ দুনিয়ায়
অধঃগতির গতি হয়ে সদাই পাশে থাকি সর্বসময়।-মুসাফিরী এই জীবনের আছে শত কর্ম-ব্যস্ততা –
নেই অবসর কোনো সময়ই ডরেনা সে ত্রস্ততা।জীবন নামের যে গাড়িটা চলছে সদা সোজা পথে
একদিন তার সাঙ্গলীলা হবে নিচয় গোর- রথে-।
{২০/০৭/২০}13 Comments-
-
বেশ বলেছেন মঞ্চগুরু! @ovimanimon
-
-
-
-
-
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
Nahar moyna
@moyna
প্রাপ্তি রোজারিও
@praptirozario
কোহিনুর বেগম
@kohinoorbegum
Jannatun Nur
@jannatun-nur
মোহাম্মদ জুবায়ের আহমদ
@jubayer0808



মৃত্যুই অবসর। সুন্দর কবিতার জন্য অভিবাদন।