Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • আলো, এত আলো!
    এইচ. এম নুর আলম

    আলো, এতো আলো জ্বলছে এথায়-
    পুষ্পবাহার রাঙাপুটে সুবাস মাখায়।
    সূর্য রশ্মি ভীষণ তেজে-
    জ্বলছে খুনে তরুণ মনে অরুণ রাঙায়।

    আলো, এতো আলো জ্বলছে মনে-
    শিক্ষিতরাই দানছে সুবাস-দীক্ষা প্রাণে,
    লাইব্রেরিতে জ্ঞানের আলো-
    মনের আলোয় সকল ভালোয় আলোকিত গানে।

    আলো, এতো আলোয় আজকে পৃথিবী-
    ঘূর্ণিবায়ে মঙ্গলেতে যাচ্ছে পূরবী।
    আবিষ্কারের নেশায় মানুষ-
    মত্ত হয়ে ঘুরছে ঘোরে চুষতে সুরভী।

    আলো, এত আলো আসমানেতে আজ-
    পূব আকাশে রাঙাধনু রঙ মেখেছে রাজ।
    সুয্যি-আলোয় মেঘ লুকিয়ে সে-
    হাসে নীল আকাশে রঙিন আভার সাজ।

    আলো, এতো আলো জ্বলুক সবার মাঝে-
    মধুর সুধা ঝরুক সবার প্রতি ভালো কাজে।
    উচ্ছসিত হউক সকল প্রাণ-
    ধৌত হউক প্রাণের দেহ আলোক মাঝে।

    আলো, এতো আলো জ্বলুক সরাসুর-
    রইবে নাকো পর আর নিকট ফারাক বহুদূর।
    জ্ঞানের আলো জ্বলবে সব সময়-
    দীক্ষা নিয়ে ভালো হবার সবার সুধাসুর।

    15
    10 Comments
Skip to toolbar