-
আলোর পাখি
আলোর পাখি-নাম জোনাকি
ঘুরি রাতের বেলা,
অন্ধকারে চেরাগ জ্বালি
করিনা কো হেলা।ঘুট ঘুট ঘুট তিমির রাতে
জ্বালাই মোদের আলো,
দিনটি মোদের বেজায় ভারি
রাতটি বেশক ভালো।শো শো শো বাতাস বহে যখন-
গাছের পাতা দোল খেয়ে যায় তখন।অমনি মোরা ঝটপটিয়ে
পাতার ফাঁকে যাই মিলিয়ে
ঝকমকিয়ে উঠি,
মিষ্টি মিষ্টি আলোর খেলে
তারার সম চোখটি মেলে
ধরার সুবাস লুটি।বলি, গিয়ে ঝাউয়ের শাখায়
বনবনানীর শ্যামল পাখায়
ভয় পেয়েছো নাকি?
এই তো মোদের আজব খেলা
নিভি জ্বলি এই তো খেলা
আমরা জোনাকি।16 Comments
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
Jannatun Nur
@jannatun-nur
কোহিনুর বেগম
@kohinoorbegum
প্রাপ্তি রোজারিও
@praptirozario
Nahar moyna
@moyna
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
মো. রউফুল আলম
@rouful



চমৎকার।