-
তটিনী ও বারীন্দ্র
তটিনী ডাকিয়া বলে, ‘হে বারীন্দ্র পিতা! –
আমি এতো ক্ষ্যাপা ক্ষ্যাপি তুমিতো ক্ষ্যাপনা?
মোর ভয়ে কাঁপে সব তীরেরি রসনা,
তছনছ করি আমি ধ্বংসি তরুলতা।’দেখোনা আমি হে পিতা! গ্রীষ্মের শেষে
ফুলে ফেঁপে একাকার চলি এলোকেশে,
বরষার কালে মম ভরা যৌবনে-
উথলিয়া পড়ি আমি সতত লগনে।মম বারি শুনো পিতা তব তুলনায়
তবু রোধি ক্রোধি গ্রাসি নিজ ক্ষমতায়।বারীন্দ্র ডাকিয়া বলে, ‘শোনো হে দুহিতা,
যার তল যত বেশি শান্ত সেতো সদা।-
জ্ঞানী হয় সেইজন জ্ঞান যার অবিরল
গরব করেনা কভু নিজে মৌন-অচপল।’অল্প বিদ্যা যার আছে বিকশিত করে মুখে
মনে করে লোকে তাকে জ্ঞানী বলে অর্ঘ্য যাচে।
তব তল নয় দূর নও তো গভীর তাই,
মম তল সুগভীর শান্ত-ক্রোধ তাই নাই।25 Comments-
-
-
“জ্ঞানী হয় সেইজন জ্ঞান যার অবিরল
গরব করেনা কভু নিজে মৌন-অচপল”
সুন্দর সত্য কথা… একথা মানতেই হবে… অনেক অনেক শুভ কামনা প্রিয় কবি… -
-
-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 October 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
-
-
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
Jannatun Nur
@jannatun-nur
কোহিনুর বেগম
@kohinoorbegum
প্রাপ্তি রোজারিও
@praptirozario
Nahar moyna
@moyna
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
মো. রউফুল আলম
@rouful



দারুণ