-
আজ একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। সে উপলক্ষে-
৮ই ফাগুন
এইচ. এম নুর আলমএলে না তুমি ৮ ই ফাগুন হয়ে
আমার বাংলাদেশে,
এলে তুমি ২১ ফেব্রুয়ারি হয়ে
ইংরেজিরই বেশে।তোমার জন্য যেদিন লড়েছিলাম
সালটি বায়ান্ন,
রাজপথেতে মিছিল দিয়েছিলাম
মাতৃভাষার জন্য।এখনো মোদের উচ্চারণে যত্রতত্র
বানান- শেখায় ভুল,
সবখানেতে বাংলিশ ভাব শুধু
কবে হবে বলাটা নির্ভুল?মাতৃভাষার জন্য বহুত প্রেম জাগে
শুধু বৃথাই মুখে- বুকে
কিন্তু মোদের আচরণে বাজে বীণা
হিন্দী- ইংলিশ তাধিংধে।হেথায়- ওথায় বানানেতে দেখি
মহা গন্ডগোল,
মাঠে ঘাটে বাজার দোকান বাটে
শুধুই লাগে ঘোল।উচ্চারণটা নয়তো শুদ্ধ; তার পরে
ফের বানানটা,
লিখেনা কো দরদ দিয়ে কভুই
দেয়ালের সে বর্ণটা।বাংলা ছেলে যায় না চেনা তাকে
ভঙিমা তার বিদেশি,
সাহেব ভাবটি সকল সময় তার
যায় ভুলে সে স্বদেশি।নাই যে দরদ ভাষার জন্য তার
মুখটা কেবল ভ্যাংচায়ে,
বাংলাটাও সে লিখে ফেসবুকে
ইংরেজিতে সঙটায়ে।আসলে একুশ, গদগদ কন্ঠে ভাই
আবেগ ভাসে অশ্রুতে,
আসেনা কো ৮ ই ফাগুন এখানে
বর্ষব্যাপী ভুলটাতে।9 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 February 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
আজহারুল ইসলাম তালহা
@ajharul
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
মোহাম্মদ নোমান
@nomankhalovi
Jannatun Nur
@jannatun-nur
কোহিনুর বেগম
@kohinoorbegum
প্রাপ্তি রোজারিও
@praptirozario
Nahar moyna
@moyna
এনামুল পারভেজ এনাম
@anamulpervasanam
মো. রউফুল আলম
@rouful


চমৎকার