Profile Photo

Md Nurnabi SarkerOffline

  • Nurnabi
  • Profile picture of Md Nurnabi Sarker

    Md Nurnabi Sarker

    3 years ago

    সঙ্গীত,

    আমার প্রিয় বুলবুলিটা গায় না এখন আর,
    কোন সে বনে আমায় ছেড়ে হয়না দেখা তার।।

    সকাল দুপুর বিকেল যখন,
    ঠোঁট মিলিয়ে গাইতো তখন।

    ডালিম গাছে ফুঁট এসেছে মনটা আজি ভার।।

    সজনে শাখে সবুজ পাতা দুলছে মৃদু বায়,
    রংধনুটা পূব আকাশে দেখবি যদি আয়।

    তোর আমাতে স্মৃতি গুলি,
    পারবে কি তা থাকতে ভুলি?

    স্বপ্ন গুলি মিথ‍্যে হলো চোখের তারায় ঝর।।

    মোঃ নুরনবী সরকার
    05 June 2023
    10:30 PM

    4
    2 Comments
Skip to toolbar