Profile Photo

অনুভূতির ডাইরিOffline

  • onuvutir.dairi
  • শেষ দেখা
    ইসমাঈল মজুমদার

    ​খাঁচা ছেড়ে ওই উড়লো পাখি, শূন্য এখন ঘর,
    আপন মানুষ নিমিষেই আজ হয়েছে দেখি পর।
    নিথর দেহে নেইকো সাড়া, নেইকো কোনো বোল,
    বুকের ভেতর উঠছে জেগে বিষাদ-ঢেউয়ের দোল।

    ​একবার শুধু দেখাও তারে, মেটাও মনের আশ,
    থমকে গেছে সময় আজ, বইছে তপ্ত শ্বাস।
    সাদা সাজে সাজলো সে আজ, গন্তব্য তার দূর,
    কণ্ঠ যে আজ রুদ্ধ আমার, ছিঁড়লো গানের সুর।…Read More

    1
    1 Comment
    • পাখি দিল উড়াল,
      স্মৃতির কঠিন আড়াল,
      অশ্রুভেজা সকাল।

  • ক্ষমা চাওয়ার প্রয়োজন ছিলো নিজের ভুলের,
    তুমি অন্যের ভুল খুঁজতেই জীবন কাটিয়ে দিলে হে নফস
    ✍️ইসমাঈল মজুমদার

    #ismailmozumdar

    1
    1 Comment
    • পরের দোষই খুঁজি,
      নিজের ভুল কি বুঝি?
      অন্ধ মোহে পুঁজি।

  • পরীক্ষায় রচনা আসছে ❝ডিজিটাল বাংলাদেশ❞।

    আল্লাহর নাম নিয়া পাশে মোমবাতি জালাইয়া ধুমাইয়া পরীক্ষা দিছি কারণ সারাদিন ছিলো না কারেন্ট। ক্লাসে এক হাটু পরিমাণ বৃষ্টির পানি ছিলো, তাতে কি, আমি তো ব্রাঞ্চের উপরে পা তুলে ফেলেছি, লিখছিলাম ভালোই হটাৎ দেখি পরিক্ষার কাগজ গেছে ভিজ্জা, পানি কোথা থেকে এলো তা খোজ করতে গিয়ে দেখি ছাদ গেছে ফুটো হয়ে।

    তবে যাই হোক…Read More

    4
    3 Comments
  • অসমাপ্ত কবিতার শেষাংশ

    ​কতকিছুই ঘটে গেলো,
    কিছু বুঝে উঠার আগেই ছন্দ ফুরিয়ে গেলো।
    যেখানে ছিল সহস্র গল্পের আয়োজন,
    সেখানে আজ কেবলই স্তব্ধতার বিচরণ।
    ​হয়তো বিরতিটাই ছিল আসল গন্তব্য,
    বাকি যা ছিল— সবটুকুই স্রেফ অলব্য।
    শব্দরা আজ নির্বাক, ভাবনারা পথভোলা,
    বন্ধ হয়েছে সময়ের সেই আধখোলা জানালা।

    5
    3 Comments
  • ঢাকার দুই পিঠ
    ইসমাঈল মজুমদার

    ​ইট-পাথরের এই নগরে কত শত আসা-যাওয়া,
    কারো দুচোখে আকাশ জয়ের রঙ্গিন স্বপ্ন পাওয়া।
    কেউ বা ছোটে আকাশপানে মেলতে আপন ডানা,
    কারো চলার পথের খবর সবারই অজান‍া।

    ​কেউবা হাঁটে রাজপথে আজ স্বপ্ন বুনন শেষে,
    আগামীর সেই রাজপ্রাসাদ দেখছে ভালোবেসে।
    বুকের ভেতর লালন করে লক্ষ্মি বা আভিজাত্য,
    উচ্চবিত্ত হওয়ার নেশায় দি…Read More

    3
    2 Comments
    • বৈষম্যের ছবিটা বুকে বিঁধে যায়….🖤

    • একই শহরের দুই মেরুকে এত নিখুঁতভাবে পাশাপাশি দাঁড় করানো সত্যিই দক্ষ কবির কাজ

  • বেলার শেষে দায়মুক্তি
    ইসমাঈল মজুমদার।

    ​বেলা তো ফুরিয়ে এলো, ওহে ইসমাঈল,
    আকাশে জমছে দেখ বিষাদ ও নীল।
    অবেলায় বসে আজ করো গো হিসাব,
    কতটুকু পুণ্য হলো, কতটা আজাব?

    ​যে সময় চলে গেছে সোনালী ডানায়,
    তার কতটুকু দিলে অমূল্য ছানায়?
    সঞ্চয় হলো কি কিছু পরপার তরে?
    নাকি সব রয়ে গেলো মেকি বালুচরে?

    ​হৃদয়ের আয়নাতে তাকাও ত…Read More

    2
    1 Comment
    • পরের জন্য এক ফোঁটা চোখের জল ফেলার যে মানদণ্ড আপনি দিয়েছেন, তা-ই আসলে শ্রেষ্ঠ পুণ্য। মুগ্ধতা রইল!

  • বিবেকের কফিন

    বিবেক আজ আষ্টেপৃষ্ঠে, ঘুণপোকা সব খায়,
    সাদা ধবধবে কাফন পরে— মনুষ্যত্বের বিদায়।
    স্বার্থের এই বাজারে আজ, বিকোচ্ছে সব প্রাণ,
    ভেতরটা তার শ্মশান কেবল, বাইরে ফিটফাট ভান।

    আদালতে আজ মিথ্যে হাসে, সত্য লোহার খাঁচায়,
    বিবেকহীন এই সমাজ এখন— অন্ধ মোহে নাচায়।
    মায়ের চোখে জল ঝরছে, ভাইয়ের হাতেই রক্ত,
    পাষাণ হৃদয়ে ঠাঁই হয়েছে— অন্ধকার…Read More

    2
    3 Comments
  • ভাগাভাগির মহোৎসব
    ইসমাঈল মজুমদার (১৮/০৪/২০২৬)

    ​আগে নেতায় ছিল কম,
    ভাগে পাইতাম টিসিবির গম;
    এখন নেতার লম্বা সারি,
    খালি পেটে মারি আড়ি।

    ​ওপর তলায় চলে ভোজ,
    নিচে আমরা উপোস রোজ।
    আগে ছিল ছিঁচকে চোর,
    এখন দেখি ডাকাত ঘোর।

    ​মুখোশ তাদের ধবধবে সাদা,
    ভিতরে ঘিনঘিন নোংরা কাদা।
    চামচাদের ওই লম্বা হাত,
    লুট করে নেয় ভাতের পাত।…Read More

    5
    9 Comments
    • ওপর তলায় চলে ভোজ,
      নিচে আমরা উপোস রোজ।

    • দারুন।

    • মানুষ জাগে, তবে মনে মনে। প্রতিবাদ করার সাহস খুব সহজে কেউ দেখাতে চায় না। আবার অন্যের প্রতি যে ক্ষোভ রাখে, কখনো দেখা যায় সে নিজেই অন্যকারো ক্ষোভের কারণ। আমরা দেশ বদলাতে চাই ঠিকই, কিন্তু কখনো নিজেদের বদলাতে চাই না। নিজেকে বদলাতে পারলে তবেই অন্যরা সেটা দেখে অনুপ্রাণিত হতে পারে,হতে পারে তারাও এই ছোট্ট প্রচেষ্টা নিজেদের মধ্যেও শুরু ক…Read More

    • এই সমাধানটা কেও কি চায় সফল হোক?
      জাগো রে মানুষ, জাগো এবার,
      হিসাব চাই আজ সব চুরির।
      কলম চলুক তলোয়ার হয়ে,
      শেষ হোক দিন সব জুরির।

      অসাধারণ লিখেছেন

    • নিজেকে আগে গড়ো,
      সফল হবে বড়ো,
      বদলে যাবে দৃঢ়।

    • “হিসাব চাই আজ সব চুরির”—এই পঙ্ক্তিটি প্রতিটি বঞ্চিত মানুষের মনের দাবি।

    • আমি ভাঙতে চাই সেই রীতি-নীতি যেথা অন্যায় হয় স্বীকৃত

  • আকাশ কাঁপানো হুঙ্কার মোদের, অন্তরে আল্লাহর ভয়
    নারায়ে তাকবীরের ধ্বনিতে হবেই হবে জয়।
    সীমানা ভুলে এক কাতারে, মোরা আপোষহীন এক প্রাণ;
    মুসলিম উম্মাহর ঐক্যে গাইবো বিজয়ের জয়গান।

    4
    2 Comments
  • আলোর পথের যাত্রী মোরা,
    আঁধার করিব জয়।
    জ্ঞান-প্রভায় দূর করিব,
    তমসা যত ভুবনময়।

  • জাগরণের ডাক
    ইসমাঈল মজুমদার

    ​মঞ্চের বুলি আর কবিতার ছন্দে কাটবে না এই ঘোর,
    আঁধার ফুঁড়ে আনতে হবে এক নতুন আলোর ভোর।
    বুকের ভেতর জমানো কথা রাজপথে আজ আসুক,
    মিথ্যে মোহের দেয়ালগুলো লড়াইয়ের তোড়ে ভাসুক।

    ​শুধু কি কলম লড়বে একা? লাঙল-জোয়াল কই?
    হকের লড়াইয়ে সামিল হতে বাঁধো জীবনের মই।
    চুপ করে থাকা সম্মতির নাম, ইতিহাস দেবে গালি,
    নিথর হাত কি পারে…Read More

    7
    5 Comments
  • চেতনার কারাদণ্ড
    ইসমাঈল মজুমদার

    ​এই চেতনার বেদনা থেকে আর মুক্তি হইলো না জাতির,
    পায়ের শিকল ঘুচলেও হায়, ঘোচেনি আঁধার রাত্তির।
    মুক্তির গান গেয়েছি কেবল সাজানো মঞ্চের পরে,
    আসল মুক্তি গুমরে মরেছে রুদ্ধ ঘরের দ্বারে।

    ​ইতিহাস আজ চর্বিত চর্বণ, মিথ্যে বাক্যের মেলা,
    শহীদ রক্তে পিচ্ছিল পথে চলে ক্ষমতার খেলা…Read More

    8
    3 Comments
  • শব্দের কঙ্কাল

    ​লাইন ভেঙে নিচে দিলেই কি সব কবিতা হয়?
    ছন্দ মরেছে কবেই তো, এখন সুরের বড্ড ভয়।
    একই নীলপদ্ম, একই বৃষ্টি, পুরোনো কদমের ঘ্রাণ—
    নতুনত্বের অভাবে সাহিত্য আজ কেবলই ম্লান।
    ​গভীরতা মানেই বুঝি হতে হবে খুব দুর্বোধ্য?
    সহজ সত্যটা যেন আজ আমাদের কাছে ত্যাজ্য।
    উপমাগুলো চর্বিতচর্বণ, রূপকগুলো সব মেকি,
    প্রতিভার চেয়ে প্রচারের আলোয় আমরা…Read More

    6
    8 Comments
  • সম্পর্ক এক মায়াবী বাগান

    ​হৃদয় জমিন কর্ষণ করে রোপণ করো প্রীতি,
    যত্ন নিলে ফুটবে কুসুম, বইবে মধুর গীতি।
    বিন্দু বিন্দু স্নেহের জলে সজীব থাকে প্রাণ,
    অনাদরেই ঝরে পড়ে সুর, শুকিয়ে যায় গান।

    ​অবহেলার তপ্ত রোদে ম্লান হয় তার আভা,
    আঘাত পেলে মিলিয়ে যায় প্রেমের রঙীন বিভা।
    সৌরভ কি আর অমল থাকে? কেবল থাকে ক্ষত,
    সম্পর্ক তো ফুল বাগানই—বাঁচাও ম…Read More

    5
    7 Comments
  • হৃদয় ছোঁয়া কাব্য

    ​শিশিরভেজা ঘাসের ডগায় ভোরের রোদের হাসি,
    উষ্ণ হাতের পরশ পেতে বড্ড ভালোবাসি।
    কুয়াশা মোড়া চাদর সরিয়ে আসুক নতুন আলো,
    তোমার চোখের স্নিগ্ধতায় কাটুক মায়ার জালে।

    ​নিথর নিশি ফুরিয়ে যখন জাগবে বনের পাখি,
    তোমার ওই চেনা স্পর্শে জুড়াবে আমার আঁখি।
    শীতল হাওয়ার হিল্লোলে যদি কাঁপে আমার হিয়া,
    উষ্ণতা দিও তপ্ত অনুরাগে, ওগো আম…Read More

    7
    4 Comments
  • কবিতা: শেষতিলক
    ✍️ ইসমাঈল মজুমদার

    ​জীবিত মানুষ লড়ে আজীবন, সীমানা আর জয়ে,
    রক্তে মাংসে মেদ জমে শুধু মিথ্যে অহম বয়ে।
    যেই না স্তব্ধ হয় হৃৎপিণ্ড, নিভে যায় সব আলো,
    শত্রুর চোখেও সেদিন মানুষ— উঠতে বসতে ভালো।

    ​পার্থিব ধুলো মুছে গেলে পরে, আত্মা যে মহীয়ান,
    স্মৃতির পাতায় ধুয়ে যায় তবে যত ছিল অম্লান।
    মরনে মানুষ সুন্দর বড়, মৌন সে মহানুভব,…Read More

    6
    3 Comments
  • Load More Posts
ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।

Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar

  1. ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়

পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম

Visite Facebook Profile: Click Hear

আমার কবিতা শুনুন।

Page

Youtube Channel


শিক্ষা জীবন:


  • প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
  • পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
  • পরীক্ষার ফলাফল:
    • PSC: ২০১৬
    • JSC: ২০১৯
    • দাখিল: ২০২২
    • আলিম: ২০২৪

বর্তমান পড়াশোনা:

  • ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
  • অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।

পারিবারিক পরিচয়:

  • পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
  • মাতা: রোকেয়া বেগম
  • ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
    1. মরিয়ম বেগম লাভলী
    2. ওমর ফারুক সোহেল মজুমদার
    3. জান্নাতুল ফেরদৌস
    4. শিউলি
    5. শেফালী
    6. মাইমুনা আক্তার বকুল
    7. ইউসুফ হোসেন মজুমদার
    8. ইসমাঈল মজুমদার

পেশাগত জীবন:

  • তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার
  • পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।

সাহিত্য ও লেখালেখি:

  • তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
  • তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
    1. "আমারে দেখায়া লাভ নেই"
    2. "প্রিয়"
    3. "বড্ড ইচ্ছে করে"
    4. "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
    5. "বৃষ্টি বিলাস"
    6. দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
    7. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান

তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:

  • তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"
  • সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
  • তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।

সংক্ষেপে ইসমাঈল মজুমদার:

✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী

Skip to toolbar