-
অচিন বন্ধু
তুমি ছিলে আমার খুব কাছের মানুষ,
ঠিক যেমন হাতের রেখা থাকে হাতের কাছে
অথচ তার ভাঁজে লুকিয়ে থাকা ম্যাপটা
কখনো পড়া হয়ে ওঠেনি আমার।একই আকাশ দেখেছি আমরা,
একই বৃষ্টির শব্দে ভিজেছে আমাদের জানলা;
তবু তোমার মনের গহীনে কোন মেঘ জমতো,
আর কোন রোদে পুড়ত তোমার নিঃসঙ্গতা—
তার খবর আমি পাইনি কোনোদিন।তুমি ছিলে চেনা বইয়ের এ…Read More
4 Comments -
সাইলেন্ট মুডে সময় কাটে, নেই তো কারো সাড়া,
আমি যেন এক নিঃশব্দ দ্বীপে পথিক দিশাহারা।
তার মাঝেই যদি তোমার তরে দ্রুত জবাব মেলে,
বুঝে নিও তুমিই কেবল স্বপ্নপ্রদীপ জ্বালে।
অন্য সবার জন্য নীরব, তোমার জন্য ব্যাকুল—
তুমিই আমার বাগিচাতে শ্রেষ্ঠ ফোটা ফুল।2 Comments -
মামুনুর রশিদ and
অনুভূতির ডাইরি are now friends
-
পিতৃহীন চব্বিশ বছর।
✍️ইসমাঈল মজুমদারচব্বিশটি বসন্ত মোর ঝরলো অঝোর ধারায়,
অচেনা এক মেঘের ছায়ায় জীবন শুধু হারায়।
সবাই যখন আপন মনে বাবার ছায়ায় হাঁটে,
আমার কেবল শূন্য প্রহর একাকী পথ কাটে।বাজান বলে ডাকবে আমায়, এমন মানুষ নাই,
বুকের ভেতর হাহাকার মোর— কেবল যাতনাই।
সেই যে সোহাগ, সেই যে বকন, মধুর শাসনখানি,
পাহাড় সমান এক বিরহে আমায় দিল…Read More6 Comments -
abrar and
অনুভূতির ডাইরি are now friends
-
মোহের মায়া
সুন্দরের মোহে পড়বি নারে মন,
রূপের হাটে বিকোয় শুধু মিথ্যে আয়োজন।
চোখ ধাঁধানো রঙ দেখে তুই হোসনে দিশেহারা,
বাইরে যেথা আলোর ঝলক, ভেতরে আঁধার সারা।
ফুলের মাঝে কাঁটা থাকে, ফলের মাঝে বিষ,
চিনতে যদি ভুল করিস তোর কাটবে না হাহুতাশ।
যাকে দেখিস পরমা সুন্দরী, সে যে মায়ার ফাঁদ,
অন্ধকারে হারাবে তোর পূর্ণিমারি চাঁদ।
সোনার খাঁচায় বন্দী থেকে…Read More6 Comments -
জাগতিক এই পণ্যশালায় বিকোয় সহস্র দামি,
হীরা-জহরত, কাঞ্চন-মণি— সব বৃথা সবি ভ্রামী।
নিভৃত কোণে অযাচিত এক হাসির যে উদ্ভাস,
তার কাছে হার মানে রত্নদীপ্ত রাজকীয় অট্টহাস।ক্লান্ত ললাটে ঘাম মুছে যায় স্নিগ্ধ সে মরীচিকায়,
মরু-হৃদয়ে শ্রাবণ নামে এক চিলতে হাসির ছোঁয়ায়।
এ তো নিছক ওষ্ঠের ভঙ্গি নয় কোনো সস্তা খেলা,
এ যেন সহস্র যাতনা ভোলার এক দিব্য অবহেলা।4 Comments -
সবাই এখানে সুন্দরের খোঁজে, সৌন্দর্যেরই দাস,
নয়ন মেলিয়া দেখে শুধু যা দেয় চোখের আশ।
ফুলের সুবাসে মন ভরে ওঠে, চাঁদে জাগে বিস্ময়,
রূপের মায়ায় মজে থাকে মন, এই তো রীতিময়।বনের হরিণী, ভোরের শিশির, কিংবা মেঘের দল,
সুন্দরের লাগি ব্যাকুল এ হিয়া, আঁখি টলমল।
বাহ্যিক রূপে মুগ্ধ ধরা, মাতে যে রঙে রসে,
অচেনা এক নেশার টানে সুন্দরের পাশে বসে।7 Comments-
-
বাহ্যিক রূপে মুগ্ধ ধরা, মাতে যে রঙে রসে,
অচেনা এক নেশার টানে সুন্দরের পাশে বসে। – আপনার লেখা আসলেই মাধুর্যপূর্ণ । -
-
-
যেখানে শব্দেরা ক্লান্ত হয়ে মুখ লুকোয়,
সেখানে একটি অকৃত্রিম হাসি
সহস্র না-বলা কাব্যের জন্ম দেয়। -
অর্ধেক দ্বীন পূর্ণ করার ডাকে, এসো তুমি শীঘ্রই প্রিয়,
ইমানের পথ রাঙাতে চাই, হাত রেখে হাতে নির্ভয়।তোমার শূন্যতা আজ আমার বুকে, অদ্ভুত এক উষ্ণতা জাগায়,
নিভৃত রাতে নিঃশব্দ ভালোবাসা, শুধু তোমাকেই খুঁজে যায়।হালাল স্বপ্নের ঘর গড়বো, রবের রহমতের ছায়াতলে,
দু’জন মিলে পথ চলবো, জান্নাতি সুখের আশায় অবিচলে।2 Comments -
কোনো আয়োজন ছাড়াই এসেছিলাম রঙের দুনিয়াতে,
আধার ঘরে রাখতে মোরে, কত আয়োজন সাজে।নিঃশব্দে বয়ে যায় জীবন, অজানা কোন স্রোতে,
হাসির আড়াল লুকায় ব্যথা, নীরবতার নোটে।স্বপ্নগুলো ভাঙে চুপে, রাতের আঁধার কোণে,
তবুও আশা বাঁচতে শেখায়, নতুন ভোরের সনে।শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতেই যাই,
মাঝখানে এই জীবনটুকু— স্মৃতির রঙে ভরাই।6 Comments-
-
@drako কি নির্মম বাস্তবতা, হায়!
-
-
-
-
-
যদি গোলাপের কাঁটার ভয় করো,
তবে নিও না রক্তিম প্রেমের ভার—
কচুরিপানার নরম ফুলে,
লুকিয়ে থাকুক হৃদয়ের আদর।যদি ব্যথা ছুঁতে না চাও তুমি,
রেখো না প্রেমের গভীর দাবি—
জলভরা সেই নীল কচুরিতে,
ভাসুক তোমার কোমল অভাবী।গোলাপ যেমন সৌরভে ভরা,
তেমনি আছে কাঁটার দহন—
কচুরিপানার সরল হাসি,
হয়তো দিবে নির্ভার জীবন।তবু প্রিয়, জেনো একথা—…Read More
6 Comments -
অনুভূতির ডাইরি and
Anik Biswas are now friends
-
ঝিরিঝিরি বৃষ্টি নামে, নরম সুরের গান,
মেঘের কোলে লুকিয়ে থাকে নীল আকাশের টান।
টুপটাপ শব্দ তুলে ছাদের কাঁপন জাগে,
মনটা যেন হারিয়ে যায় বৃষ্টিভেজা ভাগে।
কাদামাটির গন্ধ ভেসে ছুঁয়ে দেয় প্রাণ,
শিউলি ফুলের পাপড়িতে জমে শিশিরের টান।
রিমঝিম ধ্বনি বাজে, হৃদয় করে নাচ,
বৃষ্টিতে ভিজে যাক সব দুঃখের আঁচ।
হাতে হাত রেখে যদি পাশে কেউ থাক,
বৃষ্টির এই গল্…Read More6 Comments -
কোনো আয়োজন ছাড়াই এসেছিলাম রঙের দুনিয়াতে,
আধার ঘরে রাখতে মোরে, কত আয়োজন সাজে।ইসমাঈল মজুমদার
-
আম্মারে বলেছিলাম আমার রুম থেকে অপ্রয়োজনীয় সব কিছু বাহিরে ফেলে দাও।
ব্যাস, সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বাহিরে।😑
4 Comments -
বিকেলে অন্তিম যাওয়া সূর্যটাও মনে করিয়ে দেয়,
দুনিয়ায় এসেছি থাকার জন্য না।
পুড়ালে সময় ঠিকই বিদায় নিতে হয়।3 Comments -
-
বেদনার ঈদ
ইসমাঈল মজুমদারঈদ এলেও সবার ঘরে নামে না তো আনন্দ,
কারো আঙিনায় নেমে আসে নীরব শোকের দ্বন্দ্ব।
ক্ষণিক হাসির রঙ মুছে যায় অশ্রুর স্রোতধারায়,
প্রিয়জন হারানোর ব্যথা হৃদয় ভেঙে যায়।
কেউ বলেছিলো—“এই তো পথ, ফিরছি আপন ঘরে,”
মায়ের তরে রঙিন শাড়ি, বোনের হাসি ভরে।
স্বপ্নগুলো বুকে নিয়ে ছুটেছিলো সে প্রাণ,
অচিন পথে থেমে গেলো জীবনেরই…Read More1 Comment -
শব্দের অভাবে মানুষ কখনো নীরব হয় না,
নীরব হয় সে—শোনার মানুষ না থাকায়।
একজন মানুষ যদি পাশে থাকত,
কথার তো কোনো অভাবই হতো না।
হয়তো অগোছালো, হয়তো অর্থহীন,
তবুও জমে থাকত হাজারো কথা—অবিরাম।
শেষমেশ বুঝি, শব্দের নয়,
অভাবটা শুধু একজন মানুষের।2 Comments - Load More Posts
ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।
Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar
- ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়
পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম
Visite Facebook Profile: Click Hear
আমার কবিতা শুনুন।
Page
Youtube Channel
শিক্ষা জীবন:
- প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
- পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
- পরীক্ষার ফলাফল:
- PSC: ২০১৬
- JSC: ২০১৯
- দাখিল: ২০২২
- আলিম: ২০২৪
বর্তমান পড়াশোনা:
- ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
- অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।
পারিবারিক পরিচয়:
- পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
- মাতা: রোকেয়া বেগম
- ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
- মরিয়ম বেগম লাভলী
- ওমর ফারুক সোহেল মজুমদার
- জান্নাতুল ফেরদৌস
- শিউলি
- শেফালী
- মাইমুনা আক্তার বকুল
- ইউসুফ হোসেন মজুমদার
- ইসমাঈল মজুমদার
পেশাগত জীবন:
- তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার।
- পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।
সাহিত্য ও লেখালেখি:
- তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
- তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
- "আমারে দেখায়া লাভ নেই"
- "প্রিয়"
- "বড্ড ইচ্ছে করে"
- "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
- "বৃষ্টি বিলাস"
- দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান
তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:
- তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"।
- সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
- তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।
সংক্ষেপে ইসমাঈল মজুমদার:
✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী
Friends
Mina Bulbul Hossain
@minabulbulhossain
কাজী আনিসুল হক
@kajeanisulhaque
VURAR ALO
@vuraralo
মেহেদী হাসান
@saimul
Abdul Hannan
@abdulhannan
Kazee Hosneara Begum
@kazeearenu
Ekhlas Ekhlas
@ekhlasekhlas
আরশিয়া কায়া
@arshiyakaye
রাতিন আহমেদ
@ratin2190





অনেক অনেক শুভকামনা।