-
তোমাদের জন্য/ ২
কবিতার জন্ম হয় চেতনায়। কবি অতপর তা বর্নে, ছন্দে, শব্দে, ছত্রে সাজান। এই সাজানোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চেনা-অচেনা, প্রচল-অপ্রচল শব্দ নির্বাচনে কবি হন ব্যাকুল। রাত কেটে যেতে পারে একটি উপযুক্ত শব্দের সন্ধানে।
শব্দই আরাধ্য। কবি শব্দের কারবারী। যার শব্দভান্ডার যত সমৃদ্ধ তিনি ততো স্বাচ্ছন্দ।
শব্দ আসে পঠন-পাঠন থেকে। নির্ভূল শব্দ আর সঠিক যতি-চিহ্নের ব্যবহারে কবি থাকেন খুঁতখুতে।যেকোন ভাষায় শব্দ হয় সীমিত। তাই অভিধানের বাইরে গিয়ে কবি সমাজ থেকে শব্দ খুঁজে নিতে চান। পেতে চান মুখের বুলি থেকে; ইতিহাস থেকে।
কবি পাখির ভাষাকে শব্দে আটকাতে চান। সাহায্য প্রার্থনা করেন বিদেশি শব্দের কাছে।
শব্দে সাজিয়ে নিজের ভাবনাকে পাঠকের কাছে পৌঁছে দিতে পারাতেই কবির আনন্দ।
যে যেমন শব্দ বেছে নেন, তার কবি পরিচয় তেমন হয়।শব্দ চিনুন, শব্দ ঘাটুন, শব্দের নানান অর্থ-দ্বোতনা আবিস্কার করুন।
8 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ! আপনার এই লেখাটি আজ 12 Aril 2021 তারিখে লেখকমঞ্চে ‘জনপ্রিয় নিবেদন’ হিসাবে চিহ্নিত হয়েছে। আমাদের সম্মানিত পাঠক পাঠিকারা বেশি বেশি লাইক অথবা রি-এক্ট জানিয়ে আপনার এই লেখাটিকে জনপ্রিয় হিসাবে প্রতিষ্ঠা করেছেন।
তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক, জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই চমৎকার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত।
Friends
সোহেল রানা
@rocketmondol
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মুহাম্মদ আবুল হুসাইন
@muhammad-abul-hussain
নাদিয়া রিপাত রিতু
@ritu
Halima Wahidi
@halimawahidi
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
অমিত
@amitroy
সেলিনা বিনতে কারীম
@selina15
AdabenTatali
@adabentatali


অসংখ্য ধন্যবাদ এতো সুন্দরভাবে কবি ও কবিতাকে তুলে ধরার জন্য।