-
মৃদঙ্গ
আমি বৃষ্টিতে ভিজি
কেউ যেন আমার অশ্রু না দেখে।
যেদিন হাসি না
দিনটা পঁচা ফলের মতন
নর্দমায় গড়ায়।
আমি হাসতে হাসতে
বৃষ্টি মাথায় ফুটপাত ধরে হাঁটি।
লোকে আঙ্গুল তুলে বলে—
ঐযে, ঐ মানুষটা পাগল।
আমি বৃষ্টিতে হাটি
কেউ যেন আমার কান্না না বোঝে।9 Comments
Friends
সোহেল রানা
@rocketmondol
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মুহাম্মদ আবুল হুসাইন
@muhammad-abul-hussain
নাদিয়া রিপাত রিতু
@ritu
Halima Wahidi
@halimawahidi
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
অমিত
@amitroy
সেলিনা বিনতে কারীম
@selina15
AdabenTatali
@adabentatali




অসাধারণ লেখা! জীবনের কোন এক বাকে অভিমানি মন লুকাতে চায় নিজের কষ্টগুলো। বৃষ্টি এক সুন্দর উপহার বিধাতার আশীর্বাদ হয়ে নামুক সবার জীবনে।