Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 1 month ago

       “খ্যাপাটে মন প্রকৃতি”
              – পি কে সরকার
    তীব্র গতিতে চঞ্চল হাওয়াতে,
    বৃষ্টি ঝরছে অঝোর ধারাতে।
    মেঘের গর্জনে বসুধা কাঁপছে,
    চমকিত আলোতে চিত্ত দোলছে।
    খ্যাপাটে প্রকৃতি খোঁজে যে তোরে,
    দেখা দিলে তুমি শান্ত হবে তবে।
    সেই যে চলে গেলে ঝড়ের রাতে,
    বলে ছিলে ফিরবে কোন এক ঝড়ে।
    উত্তরে পশ্চিমে কাঁপাতে কাঁপাতে,
    তোমারে খুঁজি চমকিত আলোতে।
    যত দূর দৃষ্টি, তত দূর দেখিনি’ তারে,
    তবে কি মিলিয়ে গেলে বজ্রানলে!
    মন আকাশে বেদনা,বৃষ্টি হয়ে ঝড়ে না,
    কঠিন শিলায় বেদনা, মন যে হাসে না।

    9
    7 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar