-
“দূর হোক কালো”
….. পি কে সরকার
একটি, দুইটি, তিনটি…..
অগণিত স্থির আলো,
উঠলো জ্বলে, দূর হলো-
আঁধার কালো’
দিনান্তে;
অজস্র চলমান আলো করছে
ছুটাছুটি প্রাণ পণে।
এপাশ থেকে ওপাশে,
ওপাশ থেকে এপাশে-
কত শত আলোতে,
লাল নীল সবুজে,
সাদাতে হলুদে…..
সম্মুখ আলোকিত করে,
পিছনে আঁধার ফেলে,
চলছে গন্তব্যে ছুটে।
দু’পাশে তিমির ঠেলে,
কত আলো ছুটে চলে!
মিলিয়ে যাচ্ছে চোখের নিমেষে,
সীমানা ছেড়ে, দূর বহু দূরে।
গন্তব্য এলে-
আলো যায় নিভে।
আবার…..
কত শত আলো ছুটে চলে,
নিজ গন্তব্যের খোঁজে।
কারো শেষ তো কারো শুরু,
কারো শুরু তো কারো শেষ।
এই শেষ শুরুর খেলা,
দেখতে দেখতে গেল বেলা।
বেশ তো;
নিজ প্রয়োজনে পিদিম জ্বেলে,
তিমির করছো দূরে।
দীপ অমূল্য দিনান্তে,
মলিন দিবাকরে।
নিশীথ তিমির পিদিমে দূর,
মনের তিমির কেমনে হবে দূর!!
নিজ গৃহের কালো,
লাগে না ভালো।
সমাজের কালো,
কেমনে লাগে ভালো??
চলে এসো বন্ধু সবাই,
সত্যের আলোই।
চলে এসো বন্ধু সবাই,
আলোকিত মানবতার মশাল জ্বালাই।
আলোকিত হই…
আলোকিত করি ধরাকে,
মোহমুক্তি, অহিংসা, সংযমে।
বন্ধু আমরা সবে….
দু’দিনের অতিথি’ মালিক কেহ নহে।।।।9 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit



অনন্য