-
” সময়ের স্রোতে ”
— পি কে সরকার
পত্রে জমানো নিশাজল আমি,
নিশীথ কোন ট্রেনে আসছো তুমি,
মোর বিনিদ্র প্রেম রজনী কাটে,
প্রিয় তোমার অপেক্ষার প্রহর গুণে,
আমার এই ভাঙাচোরা ধূসর স্টেশনে,
থামবে কি তোমার ট্রেন কোনও কালে?
না কি দমকা হাওয়ার বেগে এসে,
এ স্টেশনে তোমার ট্রেন না থামিয়ে,
মোরে চমকে দিয়ে পত্র চ্যুতি করে,
রসিকতার ছলে হাসিঠাট্টায় মেতে,
মুচকি হেসে মায়াবী চোখে চেয়ে,
বলবে মোরে অপেক্ষা করো প্রিয়ে,
আসছি আমি ঘুরেফিরে একটু পরে,
না কি কোনও কালেই আসবে না,
যৌবন কেটে যায় মোর একাকিত্বে,
চলে যাওয়া ট্রেন আসে না তো ফিরে।
স্বপ্ন ডানায় ভর করে তুমি স্বপ্ন ছোঁয়ে,
আটকে রইলে কি প্রিয়ে জীবনের বাঁকে,
না সময়ের স্রোতে জীবন ট্রেন অন্য দিশে।
নিশ্চুপ থাকতে দিলোনে,কত সময় দিবে,
পত্রকে ভার বহনে পারিনি রাজি করতে,
তাই বিরহবিধুর নিশাজল ঝরে ভূপৃষ্ঠে।10 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
Nayem Hasanat
@nayem75
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
অমিত
@amitroy
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542



দারুণ লিখা