-
“Attention Is All You Need “
লাস্ট এক সপ্তাহ ধরে কেগল, রিসার্চ গেট ,গুগল রিসার্চ এই কয়েকটা জায়গায় কিছুটা সময় ব্যয় করছি। এর মধ্যে যতবারই টাইম ব্রেকে এসে ইউটিউবে ঢুকি ততোবারই দেশি-বিদেশি যেকোনো কনটেন্ট ক্রিয়েটরের চ্যাট জিপিটির উপর একটা করে ভিডিও দেখি। গত দুইদিন ধরে মাথার মধ্যে শুধু ঘুরতেছিল এই যে এত কথা ,কাজ ,রিসার্চ হচ্ছে চ্যাট জিপিটি নিয়ে কিন্তু এই জিনিসটি বানানো সম্ভব হলো কিভাবে ?
তখনই প্রথম জানতে পারলাম
‘Transformers Indepth Architecture Understanding’ এই ব্যাপারটি সম্পর্কে । কিন্তু কোথা থেকে কি শুরু করব অথবা এই রিলেটেড পড়াশোনা করে আমারই বা কি লাভ এটা বুঝতেছিলাম না, ঠিক এই সময় এক ইউটিউবারের মুখে প্রথম শুনি আজকে থেকে ৬ বছর আগে google রিসার্চ এ পাবলিসএকটি পেপার সম্পর্কে। পেপারটির নাম “Attention Is All You Need “
শুরু থেকে একদম রিডিং এর মতো করে পেপারটি পড়া আরম্ভ করতেই বুঝতে পারলাম এই জিনিস আমার জন্য না কারণ এখানে যেসব টার্ম,ছবি ব্যবহার করা হয়েছে সেগুলো দেখেই আমার মাথার উপর দিয়ে গেল। তারপরও স্বেচ্ছায় একবার রিডিং দিয়ে গেলাম আর তখনই বুঝলাম
এই জিনিস যেনতেন কোনোকিছু না। বাঘা বাঘা সব রিসারচার, সাইন্টিস্ট মিলে এই পেপার তৈরি।
আবার শুরু করে দিল পেপারটি পড়া। এবার পেপারের মাত্র ৮-১০% জিনিস মাথার মধ্যে ঢুকলো। আসলে আজকে থেকে ছয় বছর আগে ট্রান্সফরমেশন নিয়ে মানুষজনের এরকম রিসার্চ আসলেই অবাক করার মত। এত বছর আগেও মানুষগুলোর ব্যাখ্যা আর বলার কৌশল সব মিলিয়ে ছিল অসাধারণ। পুরো পেপারটি ভালো মতো বোঝার জন্য আরেকটু ঘাটাঘাটি শুরু করলাম। এত সুন্দর ডিজাইন আর সহজ সাবলীল ছবির মাধ্যমে পেপারটি এই ভদ্রলোক বুঝিয়েছেন যে, যেকোন ননটেক স্টুডেন্ট এই ব্যাপারে ধারণা পেতে পারবে। এরপর আর একটু ঘাটতে গিয়ে এই ব্লগ বোঝানোর জন্য ইউটিউব ভিডিও খুঁজে পেলাম। কেউ যদি পড়তে পারেন তাহলে তো অনেক ভালো । যদি মনে হয় না এত বড় জিনিস আমাকে দ্বারা পড়া সম্ভব না তাইলে ছোট খাটো এই ব্লগটা পড়তে পারেন আর তারপরও যদি মনে হয় ধুর এত হাবিজাবি লেখা কিছুই বুঝতে পারছি না তাইলে এই ভিডিওটি দেখতে পারেন ,এতক্ষণ ধরে এতগুলো কথা লেখার কারণ একটাই চ্যাট জিপিটির সাথে হাই লেভেলের কম্পিটিশন করার সামর্থ যে গুগলের আছে
তার একটা নমুনা এই রিসার্চ পেপার। পার্সোনালি আমার নিজের কাছে মনে হয় সামনের দিনে গুগল হয়তো আরও বড় কিছু ইনভেন্ট করতে পারে।4 Comments
Friends
কলমে পৃথিবী
@asin432
Drako Shajib
@drako
অর্ঘ্যদীপ চক্রবর্তী
@arghyadeep2000
Jannatun Nur
@jannatun-nur
Shoriful Shoron
@shoriful-shoron
হাসিব মাহমুদ দিপু
@hasibmahmuddipu-2
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
হৈমন্তীকা
@munny
অসীম রহমান
@ashim_rahman


তথ্যবহুল ভালো লেখা।