Profile Photo

রফিকুল ইসলাম বাঁধনOffline

  • rafiqulislambadhon
  • একদিন আমি ও
    – রফিকুল ইসলাম বাঁধন

    একদিন আমি ও ভুলে যাবো-
    দীর্ঘদিন অনুশীলনে না থাকা সহজপাঠ ও
    মানুষ যেমন করে ভুলে যায়!

    একদিন তুমি ও ঝরে পড়ে বিচূর্ন হবে –
    মনের দেয়াল থেকে ।
    ঝুলতে ঝুলতে ঝরে পড়ে ভেঙ্গে যাওয়া
    ফ্রেমে বাঁধানো পুরানো ছবির মতো-

    একদিন কান্না আমার ও থেমে যাবে-
    ঘনকালো মেঘে ঢাকা মূষলধারার বৃষ্টিও ঝরতে ঝরতে-
    এক সময় যেমন করে থেমে যায়-!

    একদিন আমারো খুঁজে বেড়ানোর পথ ফুরাবে
    বেলা শেষে নীড়ে ফেরা পাখির মতো-
    আমিও ফিরবো নিজস্ব ঠিকানায়-

    একদিন মূল্যহীন এই আমি ও অমূল্য হবো জানি-
    পুড়তে পুড়তে যেমন করে সোনা খাঁটিতে রুপান্তর হয়।

    একদিন তুমিও কান্না করতে করতে হন্য হয়ে খুঁজে বেড়াবে-
    যেমন করে বীরডুবরী অতলে মানিক খুঁজে
    যেমন করে গুপ্তধন সন্ধান করে নিবিড় সন্ধানী !

    সেই একদিন আমিও অট্টহাসিতে লুটাবো-
    তোমার করুণ বিবর্ণ চেহারার চাহনি দেখে দেখে-
    যেমন করে তুমিও হেসেছিলে-
    তুমিহীনা আমার ব্যাকুল অসহায় দিশেহারা ভাব দেখে-
    যেন মজলুমের নিপীড়নের কষ্ট দেখে হাসে শোষক
    রক্তের হোলি দেখে হাসে নিষ্ঠুর খুনি জল্লাদ।।

    ৥ ৥ #পতেঙ্গা, চট্টগ্রাম।

    15
    18 Comments
Skip to toolbar