-
‘পরাজয়’
একটা গল্প বলছি পরাজয়ের
নাহ!
হাতছানি দিয়েছিল হয়তো অনুকার সাফল্যের,
-পারিনি আগলাতে।আর তাই ফিকে জাফরানি রঙের মলাট জড়ানো ডায়েরিটায় আজ শুধুই ব্যর্থতার বিলাপ।।
ধুলো আস্তরে ছেয়ে যাওয়া কোণে পড়ে থাকা ভায়োলিনে সুর চড়বে না আর।
নাহ, তা কেন?
যাতনা-চর্চিত, দুঃখবিলাসী, অভিমানী
হৃদয়গুলো যখন স্মৃতি হাতরাবে,সেই হরিৎ মণিকোঠাগুলো যখন শোকানলে জ্বলতে থাকবে দিগ্বিদিক–
তখন ঐ ধূলিমাখা ভায়োলিন ছন্দ খুঁজে নেবে ঠিক!
তবে আমার আলিঙ্গনের তৃষ্ণায় হয়তো বড্ড বেসুরো-ছন্নছাড়া শোনাবে তাকে।।
রাগ কোরো না,
আমি রবো এখানেই!মায়াবী এ পৃথিবীর শিশিরস্নাত দূর্বাঘাস যখন মুক্তো ছড়াবে ভোরের সোনালি পরশে-
যখন মৃদু-মন্থর শিহরণ
উদ্বেলিত করবে তোমাদের অন্তরাত্মা,জানবে,
আমি রয়েছি এখানেই কোথাও।।দেখবে বেসুরো সেই ভায়োলিন আলাপ ধরেছে যেন কালোয়াত কোনো।
আমার যে প্রদোষের শঙ্খচিল বড় প্রিয়!
আর তাই হয়তো তার
নৈরাশ্যের গুঞ্জনের মতোই বেলা শেষের দামামা বাজিয়ে আজ আমি যাত্রা করছি মহাকালের পানে–জানিনা,
খুঁজে পাবো কি- না পাবো
ঠিকানা আমার;নাকি পরাজিত যোদ্ধার মতো নিষ্ঠুর কালগ্রাসে ছিন্ন-ভিন্ন হবে
অস্তিত্বটুক!তবে যা জানি,
তাতে যাত্রী হওয়া যায় নির্দ্বিধায়।ছুটি দাও আমায়
—বলছি বিদায়।।রাগীব
১৫.০৩.২৬
6 Comments
Friends
Hablu Dey
@habludey
নূপুর
@jahanjhumongmail-com
সাখাওয়াত হোসেন
@sakhawathossain
জাকারিয়া'র কবিতা সমগ্র
@13acf29554d9819d8746e9792c3aa03d
Mustafizur Rahaman
@mustafizurrahaman
কিবরিয়া মোরশেদ
@golamkibria
subrata sen
@subratasen
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor


nice