Profile Photo

Raghib ShahriyerOffline

  • raghibshahriyer
  • Profile picture of Raghib Shahriyer

    Raghib Shahriyer

    • 1 month, 2 weeks ago

    ‘পরাজয়’

    একটা গল্প বলছি পরাজয়ের

    নাহ!
    হাতছানি দিয়েছিল হয়তো অনুকার সাফল্যের,
    -পারিনি আগলাতে।

    আর তাই ফিকে জাফরানি রঙের মলাট জড়ানো ডায়েরিটায় আজ শুধুই ব্যর্থতার বিলাপ।।

    ধুলো আস্তরে ছেয়ে যাওয়া কোণে পড়ে থাকা ভায়োলিনে সুর চড়বে না আর।

    নাহ, তা কেন?
    যাতনা-চর্চিত, দুঃখবিলাসী, অভিমানী
    হৃদয়গুলো যখন স্মৃতি হাতরাবে,

    সেই হরিৎ মণিকোঠাগুলো যখন শোকানলে জ্বলতে থাকবে দিগ্বিদিক–

    তখন ঐ ধূলিমাখা ভায়োলিন ছন্দ খুঁজে নেবে ঠিক!

    তবে আমার আলিঙ্গনের তৃষ্ণায় হয়তো বড্ড বেসুরো-ছন্নছাড়া শোনাবে তাকে।।

    রাগ কোরো না,
    আমি রবো এখানেই!

    মায়াবী এ পৃথিবীর শিশিরস্নাত দূর্বাঘাস যখন মুক্তো ছড়াবে ভোরের সোনালি পরশে-

    যখন মৃদু-মন্থর শিহরণ
    উদ্বেলিত করবে তোমাদের অন্তরাত্মা,

    জানবে,
    আমি রয়েছি এখানেই কোথাও।।

    দেখবে বেসুরো সেই ভায়োলিন আলাপ ধরেছে যেন কালোয়াত কোনো।

    আমার যে প্রদোষের শঙ্খচিল বড় প্রিয়!

    আর তাই হয়তো তার
    নৈরাশ্যের গুঞ্জনের মতোই বেলা শেষের দামামা বাজিয়ে আজ আমি যাত্রা করছি মহাকালের পানে–

    জানিনা,
    খুঁজে পাবো কি- না পাবো
    ঠিকানা আমার;

    নাকি পরাজিত যোদ্ধার মতো নিষ্ঠুর কালগ্রাসে ছিন্ন-ভিন্ন হবে
    অস্তিত্বটুক!

    তবে যা জানি,
    তাতে যাত্রী হওয়া যায় নির্দ্বিধায়।

    ছুটি দাও আমায়
    —বলছি বিদায়।।

    রাগীব

    ১৫.০৩.২৬

    4
    6 Comments
    • আপনার লেখনীতে ভায়োলিনের সুর আর শেষবেলার বিদায়লগ্নের যে মায়াবী আবহ ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায় এবং এমন আবেগঘন অনুভূতির প্রকাশ আপনার লেখাকে সামনের দিনগুলোতে আরও সমৃদ্ধ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

    • খুব যত্ন করে বেছে নেওয়া শদব দিয়ে সাজানো একটি সুন্দর লেখা। ভালো লাগল। শুভেচ্ছা নিবেন।

    • Raghib Shahriyer, লেখাটার মাঝে এক গভীর বিষণ্ণতা আর মায়ার যে টান অনুভব করলাম, তা শেষ পর্যন্ত ঠিক কোথায় গিয়ে থামবে বলে আপনার মনে হয়? আপনি মাঝে মাঝে অন্যদের লেখাতেও একটু লাইক-কমেন্ট দিয়ে অ্যাক্টিভ থাকবেন, এতে আমাদের কমিউনিটিটা বেশ প্রাণবন্ত থাকে।

    • বিদায় বললে বিদায় হবেনা এই কথাটি গভীর ভাবে মনে দাগ কাটলো।

Friends

Skip to toolbar