-
সুখে-দুঃখে দুটি জীবন।
গ্রামের শেষপ্রান্তে মৃঘি নদী। নদীর অপারে লছমনপুর,সবুজের মায়া জড়ানো একটি গ্রাম! নদী ভরা জল নেই এখন, তাই দু’ধারে ভেসে উঠা পলিমাটির চরে কৃষকেরা ধান চাষ করেছে। ধান ক্ষেতের সবুজে নদীর তীর ❝কুলজুড়া- বুকজুড়া❞ হয়ে আছে! থেমে থেমে এলোমেলো বাতাসের তাড়ায় ধান ক্ষেতে সবুজের ঢেউ জাগে ! সবুজ-সম্মোহনের একটি বিপুল আকর্ষণে আমি হারিয়ে যাই সবুজের মাঠে, দুপুরের ঝিমিয়ে পড়া নীল-রোদের ঘ্রাণে মন ছুটে বেড়ায় কখনো নদীর তীরে বটগাছের ছায়ায়, আবার কখনো কাঁঠালগাছের ছায়াতলে শীতলপাটিতে বিশ্রামের শান্তি অন্বেষণে! সবুজের বুকে ভাবেভোলা দৃষ্টিতে আমি নিজের মাঝে বিলিন হই!
নদীর তীর ঘেঁষেই বিশাল ঈদগাহ, পাশেই গুজারা ঘাট। অনেক আগে এই ঘাটে বিদেশি বণিকেরা নৌকা বোঝাই করে মাল বহন করে আনতো। নদীর তীরে অদূরেই জীর্ণ বেষ্টনীতে ভাঙা টিনের মরচেপড়া ছাউনিঘেরা ছোট্ট একটা কুঠুরি। উঠোনের আঙিনা সবসময় একটি কাঁঠালগাছের ছায়ায় শীতলস্পর্শ পায়!আবার কখনো পাতার ফাঁক গলে মিঠেল রোদ লুটিয়ে পড়ে উঠোনের খানে খানে! দিন যায়, মাস গত হয় এবং বছর কেটে যায়। ঝড়-ঝঞ্ঝা আর বৃষ্টি-বাদলে একজোড়া পাখী যেমন কোনো বৃক্ষের পত্রগুচ্ছের পুঞ্জীভূত অন্ধকারে আপন নীড়ে বসে দিন গুনে, তেমনি এই ভাঙা কুঠুরিতে এক সুখী যুগলের দিন গুজরান হয়। দু’জনেই বয়সের ভারে নুয়েপড়া।জীবনের শত শঙ্কা, অনিশ্চয়তা আর অসহায়ত্ব নিয়ে তারা এখানে বেঁচে থাকে! স্বামী অন্ধ তবে স্ত্রী নিজের চোখের আলো দিয়ে স্বামীকে আগলে রেখেছে যুগের পর যুগ ধরে! জীবনটাকে বাঁচিয়ে রাখতে দুজনকেই প্রতিদিন পথে বের হতে হয়, অন্ধ স্বামী স্ত্রী’র কাঁধে হাত রেখে এগিয়ে চলে!নিজের জন্য নয় প্রাণের স্বমীকে একটু ভালো রাখতে স্ত্রী আকুল হয়ে অসহায়ত্বের হাত তুলে ধরে পথিকের সামনে! এভাবেই পথচারীদের উপবৃত্তি সংগ্রহ করে তাদের জীবন চলে! সারাদিনের পর ঘরে ফিরে যখন অন্ধ স্বামী হাত আগলে ধরে ঠাহর করে করে স্ত্রীকে স্পর্শ করে বলে,❝ হেঁটে হেঁটে খুব ক্লান্ত হয়ে পড়েছি, কিছু খেতে দিবে আমাকে?❞ তখন ঘরে কিছু না থাকায় স্বমীর খুধা নিবারণের জন্য স্ত্রী’র অন্তরে কেমন হাহাকার উঠে তা আমি জানি না!
শহর থেকে ফিরছিলাম, দেখেছিলাম অন্ধ স্বামীটি তার সঙ্গিনীকে রোদের তাপ থেকে বাঁচাতে পরম যত্নে ছাতামাথায় আগলে ধরে আছে! আসলে স্বামীর প্রকৃত ভালোবাসাই একজন সতী নারীর বেঁচে থাকার মূলধন।
৪/৪/২৩ ( রোজনামচা ৩)
রিদওয়ান6 Comments
Friends
Drako Shajib
@drako
মনির হোসেন
@monirhossen
Syed Farah
@syedfarah
Tahin Bhuiyan Chayapothik
@tahinbhuiyanchayapothik
মো: নাজমুল আখতার
@faith
Md Nurnobi islam sumon
@mdnurnobiislamsumon
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
আনিস কবির
@aniskabir
Azaha Sultan
@azahasultan


অসাধারণ