Profile Photo

রেদোয়ান শাকিলOffline

  • Readean
  • Profile picture of রেদোয়ান শাকিল

    রেদোয়ান শাকিল

    1 month, 2 weeks ago

    ফ্যামিলি অ্যাফেয়ার

    ঘটনাটা ঘটে গেল, এক মুহূর্তের জন্য মনে হলো আজ অনেক দিন পর  কুকুরের তাড়া খেলাম মনে মনে।  রাত প্রায় দশটা,  লুঙ্গি-পাঞ্জাবি পরনে, শহরের ফুটপাতে দোকান থেকে আচার কিনছিলাম। হঠাৎ কারো মোবাইলে কথোপকথনের আওয়াজ পেলাম,” হ্যালো, ফ্যামিলি বানানটা কেমন জানি?  ভুলে গেছি, একটু বলে দেন। ” নিচে তাকিয়ে কিছুটা হোঁচট খাওয়ার যোগাড়,   স্যুটেড-ব্যুটেড একটা লোক  বসে এক হাতে কানে ফোন ধরে রেখেছে, অপর হাতে ইংরেজিতে কোনো ফর্ম পূরণ করছে। হাসি পেল খুব, লুঙ্গি পরা থাকলেও কিছু মুহূর্তের জন্য নিজেকে  শিক্ষিত ভেবে ফুলে উঠলাম। পরক্ষণেই আরেকটা ধাক্কা, আঁড়চোখে দেখলাম এখন তিনি ‘অ্যাফেয়ার ‘ বানান লেখার জন্য কলম চিবোচ্ছেন, অর্থাৎ ইংরেজিতে” Family affair”  লিখতে চাচ্ছেন। তারপর মোবাইল-ডিকশনারিতেও ভুল লেখার কারণে বানানটাকে হাজির করাতে পারছেন না।  কি জানি কি হলো, কিছুক্ষণের জন্য আমার মনেও এই বানানটার একটা ভুল রূপ চূড়ান্ত শুদ্ধ বলে প্রকট হলো। আত্মবিশ্বাস নিয়ে বলেই বসলাম ” আমি একটু সাহায্য করতে পারি?” ভদ্রলোক ভ্রু কুচকে তাকালেন, মনে হয় শুনলেন, ” আল্লার রস্তে কিছু সাহায্য দেন”। বললো, ” কীসের সাহায্য? ” আমি বললাম দেন আপনার বানান ঠিক  করে দেই। লাজহীন, খটখটে গলার কাশিভাঙ্গা হাসিতে বললো,” ও ও ও। ” ভুল-সঠিকের দ্বন্দ্বে বিভ্রান্ত হয়ে ব্যাটাকে মনে হয় ভুল বানানটাই লিখে দিলাম। পরে আমার লেখা বানানটাও ডিকশনারিতে সার্চ করলে দেখি আসছে না! ভয় ভয়ে সরে দাঁড়ালাম। লোকটাকে দেখে মনে হলো—মদনের মতো তখনো ভাবছে যে বানানটা ঠিক হলো কিনা; তাৎক্ষণিক আলগোছে কেটে পড়লাম, শহরে গাড়ীর ভিড়ে, রাতের অন্ধকারের গভীরে আমি ধরাছোঁয়ার বাইরে চলে গেলাম। ভুলের দায়ে ব্যাটা আমাকে ধরতে পারলো না, কোনোদিন দেখা হলেও আর চিনবে না। যাহ, Family affair.

    4
    5 Comments

Friends

Profile Photo
Jannatul Ferdausi
@ferdausi
Profile Photo
Dhali Moin
@dhali-moin
Profile Photo
Rokter Sagor
@roktersagor
Profile Photo
Ayet Hossain Uzzal
@ayethossainuzzal
Profile Photo
Aditya Bhowmik
@adityabhowmik
Profile Photo
Atik Rahman
@atikrahman
Profile Photo
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Profile Photo
Rathy rathy
@rathyrathy
Skip to toolbar