Profile Photo

রিয়েল আবদুল্লাহ আল মামুনOffline

  • Realabdullah
  • শিরোনামঃ আমি অপরিচিত কেউ
    লেখকঃ রিয়েল আব্দুল্লাহ

    পৃথিবীর অন্ধকারে ডুবে যাওয়া
    ঘর থেকে কর্মক্ষেত্র
    কর্মক্ষেত্র থেকে ঘর
    এই ই আমার সাজানো পৃথিবী এখন

    আমার নিজস্ব পৃথিবী নেই
    আমার বন্ধু বান্ধব কেউ নেই
    কোনদিন কোন ত্রাতা ভগ্নি ছিলো না
    আমার কাছে যারা আসে
    বা যারাই অন্তত দুদিন মেশে আমার সাথে
    তারা প্রত্যেকেই স্বার্থের জন্য আসে।

    কাছের মানুষ যারা আমাকে বুঝে না তারা
    তারা বুঝে না আমি একটা উড়ন্ত বলাকা
    আমার ডানা ভেঙে দেয়া হলে
    আমি বাঁচি কি করে

    বন্ধু বান্ধব মানুষের সাথে আড্ডা বিহীন
    মানুষ অর্ধমৃত।

    আমি সত্যিই অপরিচিত পৃথিবীর কেউ।

    1
    1 Comment
    • ঘুরে ফিরে সবাই মনে হয় এই আবর্তে আটকে যাচ্ছে

Skip to toolbar