-
আমার একটি কবিতার বই আছে – কাল মহাকাল। অনেক পাঠক বইটি নিয়েছিলেন। কেউ কেউ পছন্দ করেছেন। কেউ কেউ অপছন্দ করলেও মুখ খুলে নিন্দা সমালোচনা করেননি। আমাদের দেশে ভালো সমালোচনা হয়ও না; হলেও খুব নগণ্য। আমাদের সম্পাদকবৃন্দও হাতে গোনা কয়েকজনের লেখাই চিবিয়ে খেয়ে থাকেন অথবা আমাদেরকে গিলতে বাধ্য করতে চান। সে কারণে, অনেক লেখাই পড়ে পড়ে ঘুমায়,ঝিমায় অন্তরালে।
আজ দিলাম কাল মহাকাল থেকে চৌদ্দ সংখ্যক কবিতাটি। সবার জন্য ভালোবাসা।
=================================================================
কাল-মহাকাল-১৪
রেদওয়ান খান
আমি কি কালা গাই যে, ওলান পাতিয়া দিমু শাদা দুধ?
আমারও সাধ হয়-সারা গা’য় মাখি জোছনার কাদা
ধান ভানা শেষ হলে কুলার ঝাপটে ঝরা কিছু খুদ
সব দিছি– আর কিছু নাই অবশেষ- রক্তহীন সাদা
কলিজার ভেতরে বসা তক্ষক নীল হয়ে আছে দ্যাখো –
পাক-হানাদার নিছে উঠোনের রোদ, জননীর ভাষা–
তোমার সবুজ শাড়ি-ওড়া দেখে মনে জেগেছিলো আশা
মিনতি করেছি কতো– আমারে আঁচলে ধরো, বেঁধে রাখো।আমি কি খইল্লা রাজাকারের মতো করিয়াছি পাপ !
তোমারে কি দেই নাই আগুন উত্তাপ– অভুক্ত দেহের ?
যুদ্ধ-ফেরা যুবকের বিশাল ভূখন্ড তুমি করোনি ধারণ
জোছনার মাঠে পুঁতিয়া রেখেছো কালো সেই অভিশাপ–
অমানিশা নাম; ঘরের আলো নিবায়া মমতা-স্নেহের
আগমন-পথে বিছিয়েছো বিষকাঁটা– অমোঘ বারণ।========================================================
6 Comments
Friends
প্রিন্স ঠাকুর
@princetagorebd
অরণ্য
@xoykumar
রবিউল আলম মাজেদ
@majed1997
Masfi K
@masfi-mohammad
ছন্নছাড়া মহাপ্রান
@mihirmilton
বিদৌরা প্রিয়দর্শিনী বারহান
@bedowrapriodarshini
সা দি য়া (নন্দিনী)
@nandini
নাজমুল হাসান
@nazmulhasan-bdde
Neel tripura
@neel


Sundor