-
একাকী ঝর্ণা আমি– দুঃখের প্রপাত
রেদওয়ান খান
=========================
এত যে অপেক্ষায় গেল দিন-রাত
মহামারি মহাকাল করতলে কাঁপে
কখনো পাইনি তারে,কার অভিশাপে
একাকী ঝর্ণা আমি– দুঃখের প্রপাত!
কচুরি ফুলের চোখে পুকুরের ব্যথা–
কী নিরব ভাষাহীন– স্তব্ধ নিঝুম !
এই বুকে বেজে ওঠে মেঘের গুড়ুম
হিজল বিছানো বনে, কয়নি সে কথা।কিসের অপেক্ষায় কাটে এ-জীবন ?
ঋতু বদলের পরে ঋতুর বদল ?
শ্রাবণে ছাতিমতলা ডাক দেয় কারে ?
ডাকি যারে বোঝে নাই, সে আমার মন
গলায় পেঁচিয়ে রাখি তাবিজ-মাদল
হলদে পাতার মন– পায় নাই তারে!
========+++++++==========6 Comments-
সনেটটি ভালো লেগেছে! তুলট ব্লকজিনে এপর্যন্ত কারো লেখা সনেট চোখে পড়ে নি। বাঙলা সাহিত্যের এই আকলের কালে যখন পাঠযোগ্য প্রকৃত কবিতাই দুর্লভ এবং সনেট তো আরো দুর্লভ ! __সেই নিষ্ঠাবান কবিতাসাধক আজ আর কোথায়?অথচ এই যুগেরই এ এক জরুরি চাহিদা।রেদোয়ান খান,আপনি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করুন।
Friends
Emon Rahman
@emonrahman
Hridoy
@solayman-uddin-hridoy
শরীফ খান
@sharifkhan
বি.এম.কায়েস খান
@bmkayeskhangmail-com
Poly Alam
@butterflywords
আনিস কবির
@aniskabir
কাজী আনিসুল হক
@kajeanisulhaque
আফতাবুল ইসলাম মেহরাব
@meherab1
নাদিয়া রিপাত রিতু
@ritu



মুগ্ধকর ও উপলব্ধিকর